নোয়াখালীর কোম্পানীগঞ্জে যৌতুকের দাবিতে লুৎফুন্নাহার নয়ন নামে এক গৃহবধূর পুরো শরীর পিটিয়ে ক্ষত-বিক্ষত করে দিয়েছে স্বামী ইদ্রিস। মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের দুদিন পরও তাকে কোনো রকম চিকিৎসার সুযোগ না দিয়ে ঘরে আটকে রাখা হয়। খবর পেয়ে বড় বোন গুরুতর অবস্থায় নয়নকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। স্বামী ইদ্রিস স্ত্রীর ওপর নির্যাতনের বিষয়টি সাংবাদিকদের কাছে স্বীকার করে এবং এজন্য তার কিছুই হবে না বলে দম্ভোক্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন নয়ন ও তার পরিবারের সদস্যরা জানান, ২০০৬ সালে কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহির চাঁন মিয়ার ছেলে ইদ্রিস কবিরহাট উপজেলার আবুল হাসানের ছোট মেয়ে লুৎফুন্নাহার নয়নকে বিয়ে করে। প্রথম দিকে নয়ন ও তার পরিবারের এ বিয়েতে অমত থাকলেও ইদ্রিস সাত ভরি স্বর্ণালঙ্কার দিয়ে অনেক চাপাচাপিতে বিয়ে করে। বিয়ের প্রথম সপ্তাহেই ইদ্রিস স্ত্রীর সব স্বর্ণালঙ্কার বিক্রি করে দেয়। এরপর থেকে বিদেশ যাওয়ার জন্য টাকার দাবিতে নয়নের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। আট মাসের মাথায় শ্বশুরবাড়ির টাকায় ইদ্রিস বাহরাইন গেলেও সেখান থেকে স্ত্রীর সঙ্গে তার সব রকম যোগাযোগ বন্ধ ছিল। চলতি বছর জুলাইয়ে বিদেশ থেকে এসে ইদ্রিস আরো টাকার জন্য নয়নের ওপর নির্যাতন শুরু করে। ৭ সেপ্টেম্বর ঘরের দরজা-জানালা বন্ধ করে চালানো হয় পাশবিক নির্যাতন। লাঠির আঘাতে নয়ন জ্ঞান হারিয়ে ফেলার পরও থামেনি নির্যাতন। এক পর্যায়ে গরম লোহার রড দিয়ে তার সারা শরীর ক্ষত-বিক্ষত করে দেয়।
নিউজ লিঙ্ক- Click This Link
আলোচিত ব্লগ
এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই
ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন
বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন
পূর্ণিমার চাঁদ যেন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন
এআই ও আপনার বিশ্বাস

আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।