দারিদ্রতা আমি দেখেছি। খাদ্যের কষ্ট, আকাল, মঙ্গা আমি দেখেছি। অনুভব করেছি। আমি ১৯৭৪ দেখেছি। খাদ্য মানুষের জন্য মানুষের সৃষ্টিকর্তার অনুগ্রহ। পৃথিবীতে এখনো কত মানুষ না খেয়ে মৃত্যু বরণ করছে। পরিমাণ মতো খাদ্য না পেয়ে অপুষ্টি রোগে ভূগে অকালে ঝরে যাচ্ছে মানব শিশু। এর জন্য মানুষ দায়ী।
আজ বাংলাদেশের মানুষ বিয়ে, মেজবান, পার্টির নামে কি অবলীলায় খাদ্য অপচয় করছে। ড্রেনে ফেলে দিচ্ছে। আরেকদল মানুষ মানুষের খাদ্য দিয়ে বাযোফুয়েল বানাচ্ছে।
“নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই। শয়তান স্বীয় পালনকর্তার প্রতি অতিশয় অকৃতজ্ঞ। (সূরা বনি ইসরাইল : ২৬)। ”
আসুন আমরা খাদ্যের অপচয় বন্ধ করি। উদ্বৃত্ত হলে দান করি।
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৩