somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের সংঘর্ষের পর কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ভিডিও সহ

১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের সংঘর্ষের পর কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছেন কর্তৃপক্ষ।
শনিবার দুপুরে সংঘর্ষ চলাকালে ইটপাটকেল নিক্ষেপ ধাওয়া পাল্টা ধাওয়া ছাড়াও কয়েক রাউন্ড গোলাগুলির ঘটনাও ঘটে সেখানে ।সংঘর্ষে কয়েকজন আহত হয়ে তারা গোপনে চিকিৎসা নেন আর তার জন্য তাদের পরিচয়ও জানা যায়নি।বিকাল ৫টার মধ্যে শিক্ষার্থীরা হল ছেড়ে চলে যান । আগামী ৫ই জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে বলে কর্তৃপক্ষ জানান।তবে বন্ধের কারণ ব্যাখ্যা করে উপাচার্য আবদুল হাকিম সরকার সাংবাদিকদের বলেছেন সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রাখতে শীতকালীন ছুটি এগিয়ে আনা হয়েছে।


প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরী জানিয়েছেন আনুমানিক দুপুর পৌনে ১টায় বিভিন্ন অনিয়মের অভিযোগে উপাচার্য আবদুল হাকিম সরকারের অপসারণ দাবিতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শামসুজ্জামান তুহিন এবং ছাত্রলীগ নেতা হালিমের নেতৃত্বে ছাত্রলীগের একটি অংশ ক্যাম্পাসে মিছিল বের করেন মিছিলটি ছাত্রলীগের টেন্ট অতিক্রম করার সময় বর্তমান কমিটির সভাপতি সাইফুলের বিরুদ্ধে স্লোগান দিলে টেন্টে বসে থাকা সাইফুলের সমর্থকরা মিছিলে হামলা করেন।তখনই দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন ।
ওসি শফিকুল ইসলাম আরও জানিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শটগানের দুই রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছেন।তবে তখনও উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করায় এবং নতুন করে সংঘর্ষ এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছিলো বা মোতায়েন রাখা আছে বলে তিনি জানিয়েছেন ।অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন বলেন সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ থেকে দুই রাউন্ড করে মোট চার রাউন্ড গুলি ছোড়া হয়েছিল।


বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন আমরা টেন্টে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম। কিন্তু কিছু বহিরাগত সন্ত্রাসী এবং পুলিশ অতর্কিত গুলি ছোড়ে। সে সময় টেন্টে বসে থাকা নেতাকর্মীরা প্রতিবাদ করেছে মাত্র। অন্যদিকে প্রতিপক্ষের নেতা হালিম বলেছেন আমরা মিছিল করছিলাম। সেসময় সভাপতি গ্রুপ থেকে প্রথমে আমাদের উপর গুলি ছোড়া হয়েছিল । পরে আমরা তার জবাব দেই।উপাচার্য আবদুল হাকিম সরকার বলেছেন সংঘর্ষের পর পরিস্থিতি স্বাভাবিক রাখতে জরুরি সিন্ডিকেট সভায় শীতকালীন ছুটি এগিয়ে আনা হয়েছে এবং শিক্ষার্থীদের বিকাল ৫টার মধ্যে হলত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।


তাছাড়াও বিডিনিউজের করা বিডিওটুক দেখলে দেখতে পারেন ।
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৭

গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

×