somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিডিয়ায় নারী

০৭ ই মার্চ, ২০০৬ দুপুর ১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগের চাইতে এখন মিডিয়ায় নারীদের পদচারণা বহুগুণে বেড়েছে । কিন্তু মিডিয়াতে কি নারীদেরকে সঠিকভাবে তুলে ধরা হচ্ছে??

টিভিতে প্রচারিত বিজ্ঞাপন চিত্রগুলোতে নারীদেরকে এখনও হেয় করে উপস্থাপন করা হয় । রান্না ভালো হয়নি বলে স্বামী-শাশুড়ী বউকে বকছে আর মেয়েটি কান্নাকাটি করছে । ঠিক সে সময়ই তার সমস্যার সমাধান নিয়ে এল গুঁড়া মসলা ।
আবার বহুদিন পর ছেলে মায়ের সাথে দেখা করতে এসে মায়ের কষ্ট লাঘবের জন্য বের করল গুড়া মসলা আর মা খুশি হয়ে ছেলে কে বললেন সত্যিকারের রাঁধুনি আনার জন্য ।
উপরের দুইটি বিজ্ঞাপনেই নারীকে শুধুমাত্র রাঁধুনি হিসেবে চিহ্নিত করা হয়েছে ।

আবার ক্রিমের বিজ্ঞাপনে দেখাচ্ছে যে, কালো মেয়ের চাকুরী কিংবা বিয়ে হচ্ছে না কিন্তু যেই না ক্রিম মেখে রং ফর্সা হল অমনি তার সকল সম্ভাবনার দ্্বার খুলে গেল । যেন মেয়েদের প্রধানতম গুণ গায়ের ফর্সা রং ।

আরো দুটি বিজ্ঞাপনের কথা না বললেই নয় । প্রথমটি বাড়ীর এবং পরেরটি গাড়ীর । বাড়ীর বিজ্ঞাপনে দেখায় প্রেমিক প্রেমিকাকে বিভিন্ন জিনিস দেয়ার অঙ্গিকার করছে কিন্তু কোন ভাবেই খুশি করতে পারছে না । শেষে যেই না বাড়ী দেয়ার কথা বলল তখনি আহ্লাদে গদগদ প্রেমিকার উত্তর-"এটাও প্রতিদিন একটি করে?"
আবার গাড়ীর বিজ্ঞাপনে প্রেমিকের গাড়ী মাঝপথে নষ্ট হয়ে যাওয়ায় প্রেমিকা গান গাইতে গাইতে অন্য ছেলের সঙ্গে ভালো গাড়ীতে চড়ে ভুউউউম........

নারী যেন শুধু বাড়ী-গাড়ী পেলেই সুখী । এগুলো পেলে ভালোবাসার মানুষকে ছাড়তে কোন আপত্তি নেই ।

আরো কিছু বিজ্ঞাপন আছে যেখানে নারীর কোন কাজই নেই কিন্তু একজন নারীকে পর্দায় আনতে না পারলে যেন বিজ্ঞাপনটাই অসম্পূর্ন । আমি ভেবে পাই না সেভিং ফোমের বিজ্ঞাপন থেকে শুরু করে রেজার, ব্লেড এসবের ক্ষেত্রে পুরুষদের পাশে নারী কেন??

ভাবতে অবাক লাগে এই একুশ শতকের ইলেক্ট্রিক মিডিয়ার বিজ্ঞাপনে নারীকে এভাবে উপস্থাপন করা হচ্ছে ।অথচ গনমাধ্যমগুলো চাইলেই নারীদের সঠিকভাবে উপস্থাপন করে সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে সহায়তা করতে পারে ।

কাল 8ই মার্চ, আন্তর্জাতিক নারী দিবস । আগের চাইতে অনেক এগিয়ে গেছে বাংলার নারী । বর্তমানে নারী বলতে চোখে ভেসে ওঠে সচেতন নারীর মুখ । আজকের দিনে নারীরা সবক্ষেত্রেই গভীর দায়িত্বশীলতার সাথে স্ব-স্ব কর্মস্থানে কাজ করছেন । তাই বলে কি এদের কোন সমস্যা নেই? অবশ্যই আছে । বৈষম্য, নির্যাতন, বখাটেদের অত্যাচার, ধর্ষন, এসিড নিক্ষেপ আরও নানাভাবে নারীদেরকে ঘায়েল করা হচ্ছে । কিন্তু এগুলো কি তাদের দমিয়ে রাখতে পেরেছে ? বরং আরো বিপুল উৎসাহে, নব প্রেরণায় উজ্জিবিত হয়ে তারা সব প্রতিবন্ধকতা এড়িয়ে এগিয়ে চলছে সামনের দিকে ।

আদ্যিকালের ধ্যান আঁকড়ে রেখে অনেকেই নারীকে দেখতে চায় সনাতনরূপে । আর এ জন্যই টিভি সিরিয়াল, নাটক, চলচিত্রে নারীর সনাতন মূর্তিটিই চোখে পড়ে । নারী হবে পুতুলের মত রূপসী, কোমল, পুরুষের মনোরঞ্জনকারী, সেবাদাসী, সন্তান পালনকারী এবং অবশ্যই মেধাহীন --এ রূপেই তো অনেকেই দেখতে চায় নারীকে ।

তাই গনমাধ্যমে নারীদের অংশগ্রহণ যতো বৃদ্ধি পাবে সচেতনতা ততোই বাড়বে । নারীদের বর্তমান অবস্থান থেকে বের করে আনতে এগিয়ে আসতে হবে নারীদেরকেই । বলিষ্ঠ, আত্মপ্রত্যয়ী নারীর জন্য উন্মুক্ত হোক সম্ভাবনার বিশাল দুয়ার । সকল নারীদের জন্য নারীদিবসের শুভেচ্ছা ।
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০০৬ দুপুর ১:০৯
১৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাসাগরের ধারের সেই ছোট্ট দ্বীপ সামোয়া এবং বিশ্বকাপ ফুটবল

লিখেছেন হাসান মাহবুব, ০২ রা জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

ওরা ভয়ংকর

লিখেছেন রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯



বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!

শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ... ...বাকিটুকু পড়ুন

জাপান যেভাবে মাত্র ৭ বছরে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৭



জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক... ...বাকিটুকু পড়ুন

×