বিশ্বের ধনী ও শক্তিশালী দেশ যা পারেনি, বাংলাদেশ তা পেরেছে ।...আমরা কথায় নই কাজে বিশ্বাসী । শীর্ষ সন্ত্রসী ও বোমাবাজ শায়খ আবদুর রহমানকে আটক করা হয়েছে ।
----------2মার্চ রেডিও টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে খালেদা জিয়া ।
এতদিন শায়খকে গ্রেফতার করা হয়নি । সে এ পর্যন্ত সরকারের আওতায়ই ছিল এবং সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনায় তার এই পরিকল্পিত আত্মসমর্পণ ঘটানো হয়েছে ।
----------শেখ হাসিনা
বোমাবাজদের প্রাণপুরুষ শায়খের গ্রেফতারে হতাশ হয়েছে আওয়ামী লীগ । সরকারের এ সাফল্যে তারা খুশি হতে পারেনি ।
----------মতিউর রহমান নিজামী
শায়খ আবদুর রহমান জোট সরকারের সৃষ্টি এবং তাদের আশ্রয়-প্রশ্রয়েই ছিল ।তার গ্রেফতার সরকারের সাজানো নাটক ।
----------আবদুল জলিল
জেএমবি-র সদস্য ধরা পড়লে নাটক, তাদের বিচারের উদ্যোগ নাটক, শায়খের আত্মসমর্পনও নাটক ! আওয়ামী লীগের দৃষ্টিতে আমাদের সবকিছুই নাটক ।কখন কিভাবে ধরলে নাটক হবে না তা জানতে চাই ।
----------মান্নান ভূঁইয়া
আমি আর কি বলব, সব তো উনারাই( ? ) বলে দিয়েছেন । আপনাদের বলার কিছু তাকলে বলেন ।
সূত্র: যায়যায়দিন
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০০৬ রাত ১:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




