somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"যে পরিবার ও যে সমাজ ঐশীদের তৈরি করে তাদের বিচার হওয়া দরকার।"------আদালতে ঐশীর আইনজীবী রানা

১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ঐশীর আইনজীবী রানা আদালতে বলেন, "যে পরিবার ও যে সমাজ ঐশীদের তৈরি করে তাদের বিচার হওয়া দরকার।" (সোর্স: বিডিনিউজ২৪) পেশার প্রয়োজনে হলেও তিনি সত্য উচ্চারণ করার চেষ্টা করলেন, তাকে ধন্যবাদ। যে পরিবার ও যে সমাজ ঐশীদের তৈরী করে, বিচার তাদেরই করা উচিৎ।


খবরে জানা যায়, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের "ও" লেভেলের ছাত্রী ঐশী। আর তার বাবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ বিভাগের কর্মকর্তা ছিলেন। তার পরিবার ও আশ-পাশের সমাজ নিয়ে আমরা একটা সাধারণ ধারণা এর মধ্যে পেয়ে যাই।

আমাদের দেশের প্রেক্ষাপটে ঐশী একটি উচ্চবিত্ত সম্ভ্রান্ত পরিবারের সন্তান, সম্ভ্রান্ত শিক্ষাপ্রতিষ্ঠানের "মেধাবী" ছাত্রী। সংবাদমাধ্যমগুলো অবশ্য তাকে "বখাটে" বা "বখে যাওয়া সন্তান" হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছে। কিন্তু তাদের প্রচারিত নীতি অনুসারে সে অবশ্যই একজন স্মার্ট ও যুগ সচেতন মেয়ে।

অধিকার নিয়ে সুশীল সমাজ যখন খুব লিখছেন, তখন সে তো তার অধিকারের জন্যই লড়াই করেছে। যদিও লড়াইটা যাদের ছাড়া লাইফ "ইম্পসিবল", সেই তাদের পাল্লায় পড়ে একটু "এ্যাগ্রেসিভ" হয়ে গেছে, এই যা। তবু সে অনুতপ্ত, আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে ইনহেলার নিতে নিতে সে বলেছে, "মা-বাবার জন্য আমার কষ্ট হচ্ছে। আমার হাঁপানি আছে।"

ঐশীর শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট বেশ সময় নিয়ে ভিজিট করলাম। জাগতিক সম্মান অর্জনের কি নেই এই প্রতিষ্ঠানে! স্টাডি ট্যুরে প্রতি বছর আমেরিকাসহ উন্নত দেশগুলোতে পাঠানো হয় ছাত্র-ছাত্রীদের।

ক্লাস ফাইভ পর্যন্ত সিলেবাসে ধর্মের নামমাত্র উপস্থিতিও আছে। কিন্তু ওপরের ক্লাসে, এইট, নাইন ও টেনের সিলেবাসে ধর্ম নেই। যতদূর জানি GCE -এর 'ও' লেভেল পরীক্ষায় ইসলাম নেয়া যায়। কিন্তু এখানে, বরং হয়ত বাংলাদেশের প্রায় সব বা অধিকাংশ ইংরেজী মাধ্যমের স্কুলেই তা নেয়া/ দেয়া হয় না।

ইসলাম বা ধর্মশিক্ষা যখন নেই, তখন তাদের মাদকাসক্তি, উগ্র জীবন ইত্যাদি তো হবেই। এটাই তাদের জন্য স্বাভাববিক, উল্টোটা অস্বাভাবিক। এই যে ক'দিন পরপর রিপোর্ট বের হয় ইয়াবা ও অন্যান্য মাদক ব্যবসার ওপর, সেগুলোতে তো স্পষ্টই উল্লেখ থাকে যে ইংরেজী মাধ্যমের স্কুলগুলো এবং প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীরাই এসবের ক্রেতা।

যাদের পরিবারে অভাব-অনটন, তারা এসব উচ্চবিত্তের মাদক সেবনের পয়সা পাবে কোথায়! অভাবের কারণে হলেও তাদের পারিবারিক বন্ধন টিকে থাকে। কিন্তু যাদের এই বাধা নেই, তাদের আর ইম্পসিবলদের বলয় থেকে বের করবে কে?

কাজেই, মানি আর না মানি, বিশ্বাস করি আর না করি, বিলিভ ইট অর নট, আপনার আমার পরিবারও এক বা দুই প্রজন্মের মধ্যে এই পরিণতির দিকে যাচ্ছে। আপনাকে-আমাকেই হয়ত সেই পরিণতির ভিকটিম হতে হবে।

সময় এখনো যায় নি। নিজের সন্তানকে যদি সত্যিই ভালবাসেন, আজই তার কুরআন শেখার ব্যবস্থা করুন, হাদীস শেখার ব্যবস্থা করুন। দ্বীন শেখা ও প্রাকটিস করার ব্যবস্থা করুন।

মনে রাখবেন, আপনার সন্তানের জন্য সেরা ডিপোজিট ও বেস্ট গিফট, তার দ্বীন শেখার ব্যবস্থা করা।

আল্লাহ তায়ালা সহায় হোন। আমীন
লেখক ইউসুফ সুলতান

বিস্তারিত "যে পরিবার ও যে সমাজ ঐশীদের তৈরি করে তাদের বিচার হওয়া দরকার।"------আদালতে ঐশীর আইনজীবী রানা - See more at: Click This Link
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×