somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঐশী ট্রাজেডী : সংবাদ মাধ্যমের ভুমিকা

২০ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অপ্রাপ্ত বয়স্ক কেউ কোনো অপরাধ করলে সাধারণত এটা তার ব্যক্তিগত অপরাধ বলে ধরা হয় না। এটা কারো দ্বারা প্ররোচিত বলে ধরা হয়। সে ক্ষেত্রে তার শিক্ষা প্রতিষ্ঠান, চারপাশের মানুষেরা, বন্ধু-বান্ধব ইত্যাদি উঠে আসে।


কোনো মাদ্রাসার সাত বছরের শিশু যদি ভুলক্রমে কোনো মিছিলের পাশ দিয়ে হেঁটেও যায়, তবু সাংবাদিক ভাইয়েরা তার মাদ্রাসা, পিতা-মাতা ও আত্মীয়-স্বজন এর চুলচেড়া বিশ্লেষণ করে ছাড়েন। তার শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তাব্যক্তিদের ঘুম হারাম করে ছাড়েন।

একবার একটি প্রতিষ্ঠিত অনলাইন সংবাদ মাধ্যম মিছিলে একটি শিশুর ছবি দিয়ে মালিবাগ জামিয়ার হেফজ বিভাগের ছাত্র বলে বিশাল ফিচার করা হল। "হুজুরে যাইতে বলসে, জিহাদ করতে বলসে, তাই সে গেসে" ইত্যাদি ইত্যাদি। মজার ব্যাপার হলো, যে হুজুরের নাম আসল, সেই নামের কোনো হুজুরই মাদ্রাসায় নেই, ছাত্র তো দূরের কথা। মাদ্রাসার নামটাও 'বেচারা' সঠিক লিখতে পারেন নি। কিন্তু মুখরোচক আগ-পিছ মিলিয়ে, হয়ত বা পুরনো কোনো নিউজকে কপি-পেস্ট করে পাঠকপ্রিয় একটি নিউজ করে ফেললেন।

এবার ঐশী প্রসঙ্গে ব্যতিক্রম দেখা যাচ্ছে। একাধিক সংবাদে পড়লাম যে, ঐশী অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস এইটে ভর্তি হওয়ার পর থেকে তার চলাফেরায় পরিবর্তন আসে। খুব সকালে বের হওয়া ও রাত করে ঘরে ফেরা অভ্যাসে পরিণত হয়। নাচের অনুষ্ঠানে যাওয়া আসা বেড়ে যায়। এমনই কোনো এক নাচের অনুষ্ঠানে পরিচয় হয় অপর এক ঘাতক বন্ধুর সাথে।

তো, সে ক্ষেত্রে স্কুলটির পরিবেশ, পড়াশোনা, ছাত্র-শিক্ষকদের মাদক সংশ্লিষ্টতা, শিক্ষকদের মতামত, অভিভাবকদের বক্তব্য, ক্লাসমেটদের অবস্থা, নাচের অনুষ্ঠানগুলোর খোঁজ খবর ইত্যাদি নিয়ে রিপোর্ট হতে পারত। কিন্তু আশ্চর্যজনকভাবে সাংবাদিক ভাইয়েরা এ বিষয়ে নীরবতা পালন করছেন। মাদক নিয়ে কিছু লেখা আসছে, কিন্তু যে পরিবেশ মাদক নিতে শেখাল, সেই পরিবেশ নিয়ে কোনো লেখা আসছে।

মানবাধিকার সংগঠনগুলো অনেক দিন পর কোনো বিষয়ে কিছু বলার মত খুঁজে পেল। তাদের ধন্যবাদ, অবশেষে তাদের নিদ্রা তো ভাঙল। আমরাও মনে করি ঐশীকে রিমান্ডে নেয়া উচিৎ নয়। মানবাধিকার লঙ্ঘন হবে। কিন্তু অপরাধ তো হয়েছে। কাউকে না কাউকে তো অপরাধের দায় নিতেই হবে। কে নিবে সে দায়?

পর্দার আড়ালের প্রকৃত অপরাধী সমাজকে চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা না নিলে তো ঐশীদের ওপরই দায় চাপানো হবে। আর ওদিকে তৈরী হবে আরো হাজারো ঐশী, যাদের কারণে নিরাপত্তাহীনতায় ভুগবে খোদ সেসব ঐশীদের বাবা-মা। সত্য স্পষ্ট হওয়ার পরও সুশীলদের এসব নীরবতা আগামীতে ঐশীময় প্রজন্মেরই ইঙ্গিত দিচ্ছে!!

ঐশী ঘটনাকে কিশোর অপরাধ বলে বিচ্ছিন্নভাবে দেখার কোনো সুযোগ নেই। আজ দেশের প্রতিটি বাবা-মা উদ্বিগ্ন। আর লজ্জিত প্রতিটি সন্তান। এ ঘটনা বাবা-মা আর সন্তানদের মধ্যে যে একটি "সন্দেহ" রেখা টেনে দিয়েছে তা নিশ্চিত। রেখাটিকে মুছে ফেলতে আজই আমরা যদি কুরআনমুখী না হই, তাহলে আমাদের বিপর্যয় সুনিশ্চিত।
লেখক ইউসুফ সুলতান
আরো পড়তে ক্লীক করুন.....।
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×