somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইলিশ না দিলে পেঁয়াজ দেবে না ভারত: আমরা কি পারি না ইন্ডিয়ান পেঁয়াজ খাওয়া বাদ দিতে

২২ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশ থেকে ইলিশ মাছ না পাঠালে পেঁয়াজ রফতানি করবে না ভারত। ইলিশ রফতানি বন্ধের কারণেই বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছে দেশটি। বুধবার ভারতের ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমসে প্রকাশিত ‘অ্যান আই ফর অ্যান আই : নো ওনিয়নস ফর ব্যানিং হিলসা’ শিরোনামের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইলিশ মাছ না দিলে পেঁয়াজ ছাড়া তরকারিই হবে বাংলাদেশের ওপর ভারতের ‘প্রতিশোধ’। ভারত থেকে পেঁয়াজ না পাওয়ায় বাংলাদেশ এখন মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানির কথা ভাবছে বলেও মন্তব্য করেছে পত্রিকাটি।
ভারতের পেঁয়াজ রফতানিকারক প্রতিষ্ঠান কৃষ্ণা ট্রেডার্সের মালিক দেবাশীস সাহা হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘আগে বাংলাদেশে প্রতিদিন এক থেকে দেড় হাজার টন পেঁয়াজ রফতানি করা হতো। এখন তার মাত্র পাঁচ ভাগ পেঁয়াজ রফতানি করা হয়। তিনি বলেন, স্থল বন্দরগুলোতে ট্রাক ট্রাক পেঁয়াজ রফতানির অপেক্ষায় রয়েছে। সেগুলো খুব শিরগিরই নষ্ট হয়ে যাবে। তাই রফতানিকারকরা দেশের বাজারে এগুলো বিক্রি করতে বাধ্য হচ্ছে।
উল্লেখ্য, ২০১২ সালের জুলাই মাসে দেশের চাহিদা পূরণের লক্ষ্যে ভারতে ইলিশের রফতানি বন্ধ করে দেয় বাংলাদেশ সরকার, যা এখনও কার্যকর আছে। এর প্রতিবাদে সোমবার ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধের সিদ্ধান্ত নেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে ইলিশ রফতানির তিক্ত অভিজ্ঞতাও ভারত ভোলেননি বলে হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সদস্য পঙ্কজ রায়। তিনি জানান, ভারতে পেঁয়াজের চাহিদা বেড়ে যাওয়ায় বাংলাদেশে রফতানি বন্ধ করে দেয়া হয়েছে।
১৯টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×