ব্রাজিল-আর্জেন্টিনার এত পতাকা দেখে ভাবতে পারেন এটা নিশ্চই ব্রাজিল বা আর্জেন্টিনার কোন এলাকা। না বন্ধু, এটা ব্রাজিল বা আর্জেন্টিনা নয়। এটা ৩০ লক্ষ শহীদের বিনিময়ে স্বাধীন হওয়া বাংলাদেশ। অনেক ত্যাগের মাধ্যমে পাওয়া একটি রাষ্ট্র। প্রিয় দল খেলছে, সমর্থন থাকতেই পারে। কিন্তু এর অর্থ এই নয় যে দেশের পতাকাকে অসম্মান জানিয়ে অন্য দেশের পতাকা লাগাতে হবে। বাংলাদেশ পতাকা বিধিমালা ১৯৭২ এর বিধি ৯(৪)-এ দেশের অভ্যন্তরে কোনো ভবনে বা যানবাহনে কোনো বিদেশি পতাকা উত্তোলন করা যাবে না মর্মে উল্লেখ আছে। কিন্তু বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষে বিভিন্ন ভবনে বিদেশি রাষ্ট্রের পতাকা উত্তোলন করে বাংলাদেশ পতাকা বিধিমালা লঙ্ঘন করা হচ্ছে। বাংলাদেশে অনুষ্ঠিত হওয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর আইসিসি ওয়ার্ল্ড ২০১৪তে পতাকা নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে, অবশেষে ভিনদেশী পতাকা হাতে ষ্টেডিয়াম পাড়ায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। গত সমবার যশোরে ডিসি মহোদয় ভীনদেশি পতাকা উড়ানোর ব্যাপারে এক আইন জারী করেন, ২৪ ঘন্টার মধ্যে বাংলাদেশের পতাকাার প্রতি সম্মান দেখিয়ে সব পতাকা নামিয়ে ফেলতে নির্দেশ দিয়েছেন, এবং কর্তৃপক্ষকে এ ব্যাপারে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিলেন। আশা সরকারের শীর্ষ ব্যক্তিরা বিষয়টা আমলে নিবেন।
এবার যে দেশে ফুটবলের এই আসরটা হচ্ছে তারা কিভাবে দেখছে এই আয়োজনটাকে ? ব্রাজিলে শিক্ষিত সচেতন নাগরিকরা এ আয়োজনের তীব্র বিরোধিতা করে নিয়মিত আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে, তাদের সরকার শিক্ষা, খাদ্য ও যোগাযোগ খাত সহ অবকাঠামোগত উন্নয়নে বরাদ্দ কমিয়ে এ খাতে ভূর্তুকি দিয়ে বরাদ্দ দিচ্ছে, যার প্রভাব পড়ছে বিভিন্ন খাতে। সাধারন ব্রাজিলিয়ানরাও এটা ভাল ভাবে নিচ্ছে না।
বিদেশি পতাকা এবং আমরা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



