যারা পুড়ে পুড়ে কয়লা হয়ে গেছে আর যারা কয়লার অভিশাপে পুড়ছে
মা, তুই কী বুঝস না
পোড়ার কতো যন্ত্রণা!
এক পোড়া হৃদয়-
একাই পুড়ে যায়
চৌত্রিশ বছরের পৃথিবী
দৃশ্য অদৃশ্য সবকিছু।
আচমকা আগুনে পুড়ে ছাই হয়
অগুনতি অতৃপ্ত প্রেম,
বুকের গভীরে বেজে ওঠা
প্রিয় মানুষদের মঙ্গলকাব্য:
এইবার বাইরামাস আহনের আগেআগেঐ ঘরের চালডা ছাউমু, বুঝলা? এই খাটটা কেমন লক্করজক্কর করে, এইডাও ঠিক করামু, না, না, নতুন একটা খাট কিনমু। টুসি, তোর ইস্কুল ব্যাগটা না ছিঁড়া গেছে! পরেরবার আহনের সোময় সুন্দর দেইখখা একটা ব্যাগ আনমুনে। মা, আর চিন্তা করছি আফার লেইগা একটা চেইনও বানামু, সোনার চেইনঐ, দশ আনার মোতন, হেদিনকা সোনারুর লগে কতা কইছি…
মাগো, পুরনো প্রতারণায় আবারও পোড়ে
পোড়া প্রেম পোড়া দেহ পোড়া দেশ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



