নিরুত্তাপ মেঘলা রাতে-
আকাশের সন্তান সম্ভবা বিশাল দু'টি আঁখি,
টিপটিপ বৃষ্টি হয়তোবা তোমায় ভেজাবে এখুনি
সব'টি চুল ধুঁয়ে-কপাল বেয়ে বৃষ্টি কণাগুলি
স্পর্শ করবে তোমার দেহ-আমার মত।
তৃপ্তির অবগাহন শেষে, পায়ের আঙ্গুলি ছুঁয়ে
সেই জলকণা তুমিই ভূ-তলে জড়াবে - মাড়িয়ে যাবে,
আমাকে যেভাবে.......................
গেল বছর পূর্ণিমা রাতে একসাথে চাঁদ ধরেছি
অপরূপ সে চাঁদ
তোমার সাগর হৃদয়ে দেখেছি তার ছায়া........
মেঘ আঁচলে ঢাকা চাঁদের আজ লজ্জিত বদন
যেন সদ্যধর্ষিতা কোন এক কুমারী নারী
এবং আমি,
আমার হৃদয়,
আমার প্রেম-
আবারও আমি।
-১৪/৬/০৫
বাকলেট
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০০৯ সকাল ৮:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


