ছেলেটি,
একা বসে থাকে আধারে,
মেয়েটি,
হৃদয় সুতোয় তারার মালা গাঁথে ।
ভরা গাঙ্গে জোয়ার এলে..
বুক চিতিয়ে ছেলেটি মুখ বাড়ায় ;
বৃষ্টিকে ছুঁবে বলে ।
চোখে বৃষ্টি ধরে, আঁচলে মুখ আঢ়াল করে-
মেয়েটি নৌকার গলুই-এ।
মনকে ঘুড়ি বানিয়ে একদিন...
দু'জন উড়িয়ে দিল অসীম নীলিমায় ;
মিলনের সুখে-সুতোয় সুতো কেটে
হাওয়া হলো ক্ষনিক উড্ডন নেশা ।
তারপর থেকেই......
ছেলেটির অধরে নিকোটিন বিষ...
আর,
মেয়েটির ওষ্ঠে কমল মরিচিকা ।।
রচনা কাল : ১৬ জুন ২০০৯ দুপুর ১:৩০ মি:

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



