মনিরা চৌধুরীর কবিতা (৮)
১৮ ই নভেম্বর, ২০১১ রাত ১০:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এখনো প্রতীক্ষায়
এখনো প্রতীক্ষায়
দাঁড়িয়ে আছি আমি
নীল আকাশের নীচে
ঘাসের সবুজ গালিচায়,
আসবে তুমি বলে
বাড়িয়ে দুহাত অজানায়।
দেখে দেখে তাই
ছেয়ে যায় নীলাকাশ
মেঘ কালিমায়।
দাঁড়িয়ে আছি আমি
এখনো প্রতীক্ষায়,
মধুময় প্রান্তরে
কৃষ্ণচুড়ার লালে লাল সীমানায়।
আসবে তুমি বলে
দাঁড়িয়ে আছি আমি ঠাঁয়।
দেখে দেখে তাই
বিষাদের রং ছায়
কৃষ্ণচূড়ার লালিমায়
এখনো প্রতীক্ষায়
দাঁড়িয়ে যখন থাকি
দূর পাহাড়ের কোলে
কিংবা সাগর কিনারায়
দেখে দেখে তাই
অবিরত ঢেউয়ে জাগা
সাগরও শুকায়।
তবু দাঁড়িয়ে আছি আজো ঠাঁয়
আসবে তুমি বলে
ভালবাসবে আমায়।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাইরে যুদ্ধাবস্থা, রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুতিদের লাগাতার ড্রাফট-মিসাইল হামলা, আর অন্যদিকে সৌদি আরবগামী ফ্লাইটগুলো একে একে বাতিল বা স্থগিত—সব মিলিয়ে বাংলাদেশের অভিবাসন খাতে আবারও এক মারাত্মক অন্ধকারের ছায়া নেমে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।...
...বাকিটুকু পড়ুন
*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।
প্রাপ্ত বয়সে নজরুল...
...বাকিটুকু পড়ুনআওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান...
...বাকিটুকু পড়ুন