somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশৃঙ্খলার গহ্বরে যাবে বাংলাদেশ!!!

১৯ শে জুন, ২০১৩ সকাল ১১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ বিশৃঙ্খলার গহ্বরে নিমজ্জিত হতে পারে বলে মন্তব্য করে ব্রিটেনের প্রভাবশালী দৈনিক গার্ডিয়ান বলেছে, শেষ পর্যন্ত রাজপথেই জয়-পরাজয় নির্ধারিত হতে পারে।


প্রতিবেদনে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালকে ‘বিতর্কিত’ এবং বিচারকে ‘তথাকথিত’ বলে মন্তব্য করে বলা হয়েছে, এই বিচার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
গতকাল গার্ডিয়ান-এর অনলাইনে প্রকাশিত ‘ভায়োলেন্স অ্যান্ড প্রোটেস্টস কুড ডিরেইল বাংলাদেশ ইলেকশন’ শীর্ষক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সহিংসতা ও প্রতিবাদ-বিক্ষোভ এ বছরের শেষদিকে বাংলাদেশে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনকে বিঘ্নিত করতে পারে। এ নিয়ে আতঙ্ক তুঙ্গে উঠছে। যদিও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা দৃঢ়তার সঙ্গে বলছেন যে, নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। গত মাসে বিরোধী দলগুলোর রাজপথে সংঘাতের পর গ্রীষ্মজুড়ে তীব্র প্রতিবাদ-বিক্ষোভ গড়ে তোলার পরিকল্পনা করছে। অনেকেই তাই উদ্বেগ প্রকাশ করেছেন যে, বিশ্বের অষ্টম জনবহুল এই দেশ নির্বাচনকে ঘিরে সংঘাতে নিমজ্জিত হবে।
ঢাকা থেকে জেসন বার্কের লেখা ওই প্রতিবেদনে আরও বলা হয়, এখন থেকে ৬ বছর আগে সহিংসতা ও হরতালের কারণে নির্ধারিত জাতীয় নির্বাচন স্থগিত হয়ে যায়। জারি করা হয় জরুরি অবস্থা। আসে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার।
প্রতিবেদনে বলা হয়, বিতর্কিত একটি আদালতে ৪২ বছর আগের যুদ্ধাপরাধের অভিযোগে বিচার করা হচ্ছে। এ নিয়ে এরই মধ্যে রাজনৈতিক অঙ্গনে মেরুকরণ হয়ে গেছে। ফেব্রুয়ারিতে ওই আদালত রায় দেয়ার পর কমপক্ষে ৭০ জন নিহত হয়েছে।
এরপর এপ্রিলে একটি গার্মেন্ট কারখানা ধসের ফলে প্রায় ১,১৩০ জনের প্রাণহানি হয়। এই কারখানা পশ্চিমাদের জন্য পোশাক প্রস্তুত করত। বাংলাদেশে যে বিকাশমান গার্মেন্টবাণিজ্য আছে—তা রাজনৈতিক যে কোনোরকম সঙ্কটে মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। এই গার্মেন্ট থেকেই রফতানির শতকরা ৮০ ভাগ অর্জিত হয়। এ খাতে কাজ করেন ৩৫ লাখের মতো মানুষ। এমন পরিস্থিতি হলে তাদের অবস্থার উন্নয়ন করা হয়ে পড়বে জটিল।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেন, ‘সরকার নির্বাচনের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। দুর্যোগের মতো নিয়ন্ত্রণহীন কোনো ব্যাপার ছাড়া নির্বাচন যথাসময়ে এবং সংবিধান অনুসারে (তত্ত্বাবধায়ক সরকার ছাড়া) অনুষ্ঠিত হবে।’
তবে অনেক ইস্যুরই মীমাংসা হয়নি। প্রধান বিরোধী দল বিএনপি দাবি করছে, আওয়ামী লীগ সরকারকে একটি তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তবে শেখ হাসিনা জেদ ধরেছেন যে, নির্বাচনের সময়ও তিনিই সরকারপ্রধান থাকবেন।
গওহর রিজভী বলেন, নির্বাচনের সময় নির্বাহী ক্ষমতা থাকবে নির্বাচন কমিশনের ওপর। তারা অবাধ ও স্বচ্ছ নির্বাচনের জন্য যা যা করা প্রয়োজন মনে করবে, তাই করা হবে। কিন্তু এতে খালেদা জিয়ার সন্তুষ্ট হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
বিএনপির একজন নেতা গার্ডিয়ানকে বলেন, তাদের দলের নীতিনির্ধারকরা মনে করছেন, আওয়ামী লীগ বিএনপিকে নির্বাচনের বাইরে রেখেই একদলীয় নির্বাচন করতে চায়।
তিনি বলেন, ‘বাংলাদেশে সব সময়ই ক্ষমতাসীনরা নির্বাচনে হেরে যায়। এ সরকারও জানে তারা নির্বাচনে হেরে যাবে এবং ক্ষমতায় টিকে থাকার জন্য তারা সবকিছু করতে প্রস্তুত।’
রমজানের আগেই বিক্ষোভ-সমাবেশ করতে চায় বিএনপি। তারা শক্তি প্রদর্শন করতে চায়। শরতে শুরু হতে পারে আসল লড়াই।
প্রতিবেদনে বলা হয়, তিনটি উপাদান খুবই গুরুত্বপূর্ণ আর তা হলো—বাংলাদেশের ইসলামপন্থী দলগুলোর ভূমিকা, যুদ্ধাপরাধের চলমান বিচার এবং নতুন ভোটারদের সম্ভাব্য সমাবেশ।
বিএনপির দীর্ঘদিনের মিত্র জামায়াতে ইসলামী ২০০৮ সালের নির্বাচনে পেয়েছিল মাত্র দুটি আসন। কিন্তু সামান্য ব্যবধানে জয়-পরাজয় হয়—এমন অনেক আসনে তাদের ভোটাররা ফলাফল নির্ধারণ করে থাকেন।
প্রতিবেদনে বলা হয়, তথাকথিত আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে যাদের বিচার হচ্ছে, তারা মূলত জামায়াতে ইসলামীর নেতা। ফলে অভিযোগ উঠেছে যে, বিচারটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে সরকার তা অস্বীকার করছে।
জামায়াতের পাশাপাশি নতুন একটি শক্তির উত্থান ঘটেছে। তার নাম ‘হেফাজতে ইসলাম’। গত মাসে হেফাজতে ইসলাম ব্যাপক বিক্ষোভ সমাবেশ করেছে। তবে পুলিশ অজ্ঞাতসংখ্যক বিক্ষোভকারীকে (হেফাজতকর্মী) হত্যা করেছে।
শাহবাগীদের প্রসঙ্গ তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, এই আন্দোলনের অন্যতম সংগঠক ইমরান এইচ সরকার এখন পলাতক। তবে তিনি বলেন, তারা আবার বিক্ষোভ শুরু করবেন।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুর রাজ্জাক বলেন, প্রত্যেকের রাস্তায় শান্তিপূূর্ণ বিক্ষোভ করার অধিকার রয়েছে।
মনে হচ্ছে একটি বিষয়ে সবাই একমত, আর সেটি হচ্ছে লড়াই। রাজপথেই হবে জয়-পরাজয়।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×