somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২৩ জুন চাঁদ পৃথিবীর নিকটবর্তী হচ্ছে

২২ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৩ জুন পৃথিবীর খুব কাছাকাছি আসছে চাঁদ। উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবী থেকে চাঁদের এই নিকটতম অবস্থানকে অনুভূবা পেরিজি বলা হয়। ওই সময় চাঁদ পৃথিবী হতে ৩ লাখ ৫৬ হাজার ৯৯১ কিলোমিটার বা ২ লাখ ২১ হাজার ৮২৪ মাইল দূরত্বে অবস্থান করবে।


পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব ৩ লাখ ৮৪ হাজার ৪০২ কিলোমিটার। ২০১৪ সালের আগস্ট মাসের আগে চাঁদ পৃথিবীর এতো কাছে আর আসছে না।

বিজ্ঞান সংগঠন অনুসন্ধিৎসু চক্র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছে।

এতে বলা হয়, ২৩ জুন, অনুভূ সময়ের কাছাকাছি সূর্য, পৃথিবী ও চাঁদ প্রায় একটি সরল রেখায় অবস্থান করবে, সেই জন্য তখনই পূর্ণচন্দ্র বা পূর্ণিমা হবে। যেহেতু অনুভূ ও পূর্ণিমা প্রায় একই সময়ে সংঘঠিত হচ্ছে সেহেতু এই চাঁদ গড় দৃশ্যমান চাঁদের চাইতে কিছুটা বড় ও উজ্জ্বল দেখাবে।

ঢাকার সময় রোববার বিকেল ৫টা ৩২ মিনিটে চাঁদ অনুভূ অবস্থানে আসবে, তবে পূর্ণচন্দ্র বা পূর্ণিমার সর্বোচ্চ মূহুর্তটি ঘটবে বিকেল ৫টার দিকে। ২৩ জুন চাঁদ ঢাকার সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে উদিত হবে।

অনুসন্ধিৎসু চক্রের জ্যোতির্বিজ্ঞান বিভাগের সভাপতি শাহজাহান মৃধা বেনু জানান, অনেকেই ২৩ তারিখের চাঁদকে ‘সুপারমুন’ হিসেবে আখ্যায়িত করলেও গবেষকরা সাধারণত ‘সুপারমুন’ শব্দটি ব্যবহার করেন না। তাঁরা এটাকে বলেন অনুভূ পূর্ণচন্দ্র বা পেরিজি ফুলমুন।

প্রতি বছরই কোন না কোন সময়ে অনুভূ ও পূর্ণচন্দ্র প্রায় একই সময়ে সংঘটিত হয়, তাই এটি একটি নিয়মিত ঘটনা। অনুভূ পূর্ণিমা অপুভূ (দূরবর্তী) পূর্ণিমার চাইতে আকারে ১৪% ও উজ্জ্বলতায় ৩০% বেশি হলেও খালি চোখে সেটা নির্ণয় করা কঠিন।

তিনি বলেন, তবুও ২৩ জুনের পূর্ণিমার উজ্জ্বল চাঁদ অবলোকনের মাধ্যমে আমরা পৃথিবীর সঙ্গে এই প্রাকৃতিক উপগ্রহটির সম্পর্ক জানতে আরো আগ্রহী হব। এ ঘটনায় পৃথিবীর উপর উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়বেনা, তবে স্বাভাবিকের তুলনায় জোয়ারের মাত্রা বেশি হতে পারে।

যারা টেলিস্কোপের মাধ্যমে পর্যবেক্ষণ করবেন তাদেরকে ফিল্টার ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে।

এক্সপোজারের সময় ও অ্যাপারচার কমিয়ে চাঁদের ছবি তোলার জন্য এটি একটি ভাল সুযোগ।

এদিকে এই জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা যথাযথ ভাবে পর্যবেক্ষণের জন্য অনুসন্ধিৎসু চক্র কয়েকটি ক্যাম্পের আয়োজন করেছে। ঢাকার কেন্দ্রীয় পর্যবেক্ষণ ক্যাম্পটি অনুষ্ঠিত হবে শিশু একাডেমিতে।এ ক্যাম্পে ৮ ইঞ্চি স্মিড-ক্যাসিগ্রেইন টেলিস্কোপ ও ৪ ইঞ্চি মাকসুতভ ক্যাসিগ্রেইন টেলিস্কোপ থাকবে।

এছাড়াও ঢাকার বাইরে টেলিস্কোপের মাধ্যমে অনুসন্ধিৎসু চক্র ও অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি অব রুয়েট যৌথভাবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খেলার মাঠে ও সিলেটে অনুসন্ধিৎসু চক্র সিলেট শাখা ৮৭ মজুমদারী অম্বরখানায় পৃথক ক্যাম্প- এর আয়োজন করেছে। ক্যাম্পগুলো ২৩ জুন সন্ধ্যা ৬.৩০ মিনিটে শুরু হবে।

আগ্রহী ছাত্র-শিক্ষক ও জনসাধারারণকে ওই সময়ের মধ্যে ওই স্থানগুলোতে উপস্থিত থাকতে অনুরোধ করা হচ্ছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×