পাহাড়ের নীরবতায় কি কান্না ভেসে থাকে ?
যারে ধরা যায়না ছোঁয়া যায়না . . .
বিমর্ষ তরুলতা সটান দাঁড়িয়ে থাকে
মেঘেদের ছায়ায় ।
এঁকেবেঁকে চলা পাহাড়ি পথে
যেন কারো দীর্ঘশ্বাস . . .
জমা হয়ে থাকে ।
প্রতীক্ষায় কি কারো ?
হাজার বছরের জমানো কথারা
ধুলো হয়ে পড়ে থাকে ।
কোন এক গম্ভীর সন্যাসীর মত
ধ্যান মগ্ন স্থির ।
পাষাণ পাথরে, কমলা রোদ ফিকে হয়ে
জেগে থাকে ।
ঝরাপাতাদের কান্না মুছাবে বলে . . .
পাষাণে রোদ, সমস্ত রং নিয়ে যেন
কোন্ রূপসীর আঁচলে আগলে রাখে
ঝরা পাতাদের । বড় আদরে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




