ইচ্ছে করছে সমস্ত কিছু টুকরো টুকরো করে দিই
ভাঙা গেলাসে ক্ষত বিক্ষত করি হৃৎপিন্ড
চোখ উপড়ে কুত্তা দিয়ে খাওয়াই
কাটা হাত পা গাঙের জলে ভাসিয়ে দিই
পাষন্ডের মত দুমড়ে মুচড়ে ফেলি সমস্ত ।
উত্তপ্ত অতৃপ্ত আকাঙ্ক্ষারা নিকোটিনে আশ্রয় খোঁজে
শিরায় শিরায় ধমনীতে মিশে গিয়ে . . .
পরিত্যক্ত বগীর পেছনে , ময়লার ভাগাড়ে
নিকোটিনময় আকাশ ধূসর
চোখের সামনে পলেস্তারা খসে পড়া জীবন
কুহেলিকা . . .সমুদ্রের গর্জন
নেড়ি কুত্তার আর্তনাদ . . .নিশি রাত . . .
ফ্যাকাশে দুপুর বা অন্ধকার ডোবা . . .
কাটা হাত-পা জবাই করা . . .
এইতো জীবন । বাহ্ । চলছেতো ।
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ৯:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




