
ভাঙা মন্দিরটা আজ আরো বৃদ্ধ- ক্লান্ত - উদাস
চুন সুরকির প্রলেপ সরে মৃত কঙ্কাল উঁকি দিচ্ছে।
ইতিহাসের স্মৃতি নিয়ে ঠায় দাঁড়িয়ে ভাঙা মন্দির।
যেখানে কেটেছে ফেলে আসা দিন
বকুলের ডালে দোদুল দোল
ঝরা বকুলের মালা গাঁথা।
সাথে বৈঁচির ঝোপে লুকানো শালিক!
নীলকন্ঠ কিংবা দোয়েল-চড়ুই।
বিষন্ন দুপুরে ঘুঘুর একঘেঁয়ে গান
ভাতঘুম অথবা নামতা মুখস্ত দিন!
বহুদূর পথ পেরুলো জীবন।
সেই নীলকন্ঠ - শালিক
দোয়েল আর ফিঙে সকাল
শত আলোকবর্ষ ওপারে যেন।
.. .. .. .. .. .. .. .. .. ..
বন্ধু আমার, তোকে মিস্ করছি ।
ভালো থাকিস্।


সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




