somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সবাই তবে গানে ব্যস্ত!

২৫ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তিন-চার মাস আগে অ্যাপটি ইন্সটল করেছি। প্লে স্টোর সাজেস্ট করেছিলো তাই ইনস্টল করা। ইনস্টল করাই ছিলো, খুলেও দেখিনি অনেকদিন। কিছুদিন আগে এক সহকর্মী অ্যাপটিতে তাঁর সংশ্লিষ্টতা সম্পর্কে আমাকে বলছিলেন। চা খেতে খেতে কথা। এই অ্যাপে তিনি গান গাইছেন নিয়মিত! তিনি যে গান জানেন- এটা আমার ভাবনাতেও ছিলো না। জিজ্ঞেস করলাম, 'আপনি গান গাইতে জানেন?' সহাস্যে উত্তর দিলেন, 'এখানে গাইতে হলে গান জানতে হয় না, গাইতে গাইতে গায়েন।' আরও জানতে চাইলাম, 'এই অ্যাপে গাওয়া গান অন্য কেউ শুনতে পারে তৎক্ষণাৎ?' তিনি বললেন, 'এখানে তিন পদ্ধতিতে গান করা যায়। ১। আপনি নিজে গান রেকর্ড করে পোস্ট করতে পারেন। ২। পার্টি রুমে গান করতে পারেন। ৩। লাইভ গান করতে পারেন আপনার ভিডিও অন করে।'

তিনি নিজের গাওয়া একটি গান শোনালেন আমাকে। আরও বেশ কিছু গান তিনি এই অ্যাপে নিজের প্রোফাইলে পোস্ট করেছেন। আমি তাঁর গান শুনে অবাক হয়ে গেলাম। একটি অ্যাপ তাঁকে সত্যি সত্যি গায়ক বানিয়ে দিয়েছে! সত্যিই তাই। মাত্র কয়েক মাসে তিনি পেয়েছেন অনেক ফলোয়ার। অনেকেই তাঁর গান শুনে তাঁকে প্রশংসাবানে ভাসিয়েছে, সেটাও দেখলাম তাঁর পোস্টকৃত গানগুলো দেখে।

আমার এই লেখা পড়ে কেউ কেউ হয়তো ভাববেন, আমি বোধ হয় সেই অ্যাপটির এজেন্ট হয়ে প্রচার চালাচ্ছি। আসলে তা নয়। একমাসেরও বেশি সময়ে আমি নিজেই অ্যাপটির ভক্ত হয়ে গেছি। শুধু আমি নই, অনেকেই। কয়েক লক্ষ বা কয়েক কোটি মানুষ এই অ্যাপটির সঙ্গীত জগতে এখন মজে আছে। সঙ্গীত হচ্ছে একটি শিল্প। তাই সঙ্গীতের সঙ্গে যারা জড়িত তাঁরা শিল্পী। শিল্পীরা নিম্ন মনমানসিকতার হন না। শিল্পীরা হন উদার, প্রগতিশীল। এই অ্যাপে যাদের সাথেই আমার পরিচয় হচ্ছে, মনে হচ্ছে তাঁরা সকলেই খুব উদার, অত্যন্ত প্রগতিশীল। সবচেয়ে বড় কথা হলো, মহামারীর এই সময়টাকে শোক-দুঃখ ভুলে আনন্দের মুহূর্তে পরিণত করছে এই অ্যাপটি।

আপনারাও যুক্ত হোন এই অ্যাপের বদৌলতে এক সঙ্গীত জগতে, এক অপার আনন্দের ভুবনে। এখানেও সোশ্যাল নেটওয়ার্কিং সম্ভব। সম্ভব বন্ধু বানানো। যে বন্ধুত্বে রাষ্ট্রীয় সীমানা কোনো বাঁধা নয়। স্টারমেকার অ্যাপ- সুরে, ছন্দে, ভালোবাসায় যেখানে গড়ে ওঠে এক সঙ্গীতীয় বন্ধুত্ব।

সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:০৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×