বিছানার পাশে সাইড টেবিলে রাখা ক্যাসিও ঘড়ির বাজখাই চিৎকারে ঘুম ভাঙ্গে। হাত বাড়িয়ে ঘড়ির শ্বাসনালী (স্টপ বাটন) চেপে ধরি অভ্যেসমতো । ঘুম ভেঙ্গে যায় যদিও কিন্তু চোখবন্ধ থাকে। মনে করার চেষ্টা করি আজকে জরুরী কাজের তালিকায় কি কি আছে। আর গতকালের কোন কাজটা শুরু করেও শেষ করতে পারিনি। এসব ভাবতে ভাবতে নিজের অজান্তে বিষাদে ভরে যায় মনটা। আর তখন শুনতে পাই পাখীর কিচির মিচির শব্দ। মোবাইলে সেট করা এই অ্যালার্ম শুনার সাথে সাথেই লাফ দিয়ে বিছানা ছেড়ে উঠে পড়ি। না হলে অফিসের বাস মিস করতে হবে। বাস মিস করলে অফিস কামাই দেয়া ছাড়া উপায় থাকে না। আর অফিস কামাই করলে অন্তঃত তিনজন বসকে ফোন করে জবাবদিহি করতে হয় যা অনেকক্ষেত্রে বিরক্তিকর ও কষ্টকর। তাই বাস যাতে মিস না হয় সেজন্য তাড়াতাড়ি সকালবেলার অতি আবশ্যিক কাজগুলো সেরে বাস স্টপের উদ্দেশ্যে বের হই।
বাসে প্রত্যেকের জন্য সিট নির্ধারিত। আমার সিটটা জানালার পাশে। পর্দা না সরিয়েও বুঝতে পারি সূর্য উঠতে এখনো কিছুটা বাকী। বাস চলতে শুরু করে। অন্তঃত দেড় ঘন্টার জার্নি। আমি চোখ বন্ধ করি, খুলে যায় মনের দরজা। মন ছুটে চলে ফেলে আসা অতীতের স্মৃতির সাগর সেচে কোন সুখকর স্মৃতির মুক্ত কুড়িয়ে আনতে। স্মৃতি কুড়ানো ভাল লাগা কষ্টের এক তীব্র অনুভূতি নিয়ে একসময় এসে পৌছাই অফিসে। শুরু হয় প্রাত্যহিক জীবনের এক চরম বিরক্তির অধ্যায়। অফিস ছুটি হয় পাঁচটায়। আমি অপেক্ষা করতে থাকি কখন পাঁচটা বাজবে, মুক্তি পাবো দম বন্ধ করা এই খাচা থেকে।
সন্ধায় বাসায় ফিরে যখন পেটপূজোর প্রস্তুতি নিতে থাকি তখন নিজের একাকিত্ব নিজের কাছেই খুব বড় হয়ে ধরা দেয়। সন্ধা শেষে রাত নামে। একাকিত্ব রুপ নেয় বিষণ্ণতায় । বিষণ্ণতা আমাকে গ্রাস করে অক্টোপাসের মতো। আমি প্রানপণ চেষ্টা করি বেরিয়ে আসতে। ক্লান্ত আমি একরাশ কষ্ট বুকের মধ্যে পাথর চাপা দিয়ে ঘুমুতে যাই। আমাকে জেগে উঠতে হবে আরেকটা একগুয়ে ক্লান্তিকর দিনের জন্য ইচ্ছায় অথবা অনিচ্ছায়।
আলোচিত ব্লগ
এআই বিবেচনায় সামুর সেরা ব্লগারগণ

সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,... ...বাকিটুকু পড়ুন
কেন যে এসব লাল বদর/বাঙ্গালী পাকিস্তানি (বুদ্ধিবৃত্তিক ভাবে বিকলাঙ্গ) আমাদের সাথে লাগতে আসে?


১//@দেশ প্রেমিক বাঙালীঃ
তোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....
এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা... ...বাকিটুকু পড়ুন
=নীলাম্বরী সেজে আছি=

এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।
নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।
হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন
মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন
মুহাম্মদ আলি জিন্না

১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।