somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খবরের কাগজে নাম তো ছাপা হবে না

২৩ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতিদিন পত্রিকার পাতায় দেখি দূর্নীতির জন্য অনেক নামকরা, প্রভাবশালী ব্যক্তিকে জেল জরিমানাসহ বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া হচ্ছে। সমাজে তারা দুষ্টক্ষত হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এ অপরাধের গ্লানি হয়ত তাদের বংশধরদের বহন করতে হবে অনেকদিন। মাঝে মাঝে খারাপ লাগে তাদের সন্তানদের মনোকষ্টের কথা ভেবে।


১.
তখন ক্লাস থ্রী কিংবা ফোরে পড়ি। আমাদের সিনেমাপাগল এক বন্ধু নাম জসিম; সিনেমার পোকা তার মাথায় সারাক্ষণ কিলবিল করে। বাসার পাশে সিনেমা হল থাকায় পোকার বংশবিস্তারেও সুবিধা হয়। কথায় কথায় সে সিনেমার গল্প শুনায় আমাদের। আমরা গল্পশুনি আর আফসোস করি, আহ! আমাদের বাবা যদি জসিমের বাবার মত এমন ভাল হত। সিনেমা দেখলেও যে ছেলেকে মোটেও গালমন্দ করেন না।

একদিন দেখি জসিম গুনগুনিয়ে মনের সব দরদ মিশয়ে গান গাচ্ছে, খবরের কাগজে নাম তো ছাপা হবে না।
জিজ্ঞেস করতে বলল- এটা তিন কন্যা সিনেমার গান। সুচন্দা, চম্পা ববিতা তিন বইন এক লগে অভিনয় করছে। ববিতারে যা মর্ডাণ লাগছে না এই সিনেমায়। শুনে আমাদের আফসোসের মাত্রা আরো বেড়ে যায়। আমাদের পরাধীনতার শৃঙ্খল এতই মজবুত আর সাহসের শক্তি এতই দূর্বল যে নিষ্ঠুর বাবাকে মনে মনে অভিসম্পাত করা ছাড়া আর কোন উপায় খুজে পাই না। তবে একটা কাজ করি, মনে মনে পণ করি ভবিষতে যখন বাবা হব, বাবার মতো এমন নিষ্ঠুর, নির্দয় হব না; ছেলে যদি সিনেমা দেখতে চায় অবশ্যই দেখতে দেব; ভরদুপুরে ক্রিকেট খেলতে চাইলেও কোন আপত্তি নেই। এমনকি ভরা বর্ষায় ফুটবল খেলে সারা গায়ে কাদা মেখে এসে যদি বলে- আজকে আমরা চারটা গোল খেয়ে হেরে গেছি; একটুও না বকে শান্ত্বনা দিয়ে বলব- হেরে গেছো তো কি হয়েছে? তুমি অন্তঃত খেলতে তো পেরেছো; তোমার বাবাতো সেই সুযোগই পায়নি। শুধু দূর থেকে তাকিয়ে দেখেছে।


২.
একদিন বাংলা স্যার ক্লাসে এসে বলেন সবাই তার নিজ বাবাকে নিয়ে অল্প কথায় গুছিয়ে লিখবে। বই দেখা যাবে না। আমরা যথারীতি লিখে খাতা জমা দেই। স্যার আমাদের খাতা নিঃশব্দে পড়তে থাকেন আর আমরা সেই সুযোগে ফিসফিস করে নিজেদের মধ্যে কথা চালাচালি করি। হঠাৎ টেবিলের উপর বেতের বাড়ির শব্দ শুনে স্যারের দিকে তাকাই। পুরো ক্লাস নিঃশব্দ। এক হাতে বেত আর অন্য হাতে একটা খাতা চোখের সামনে নিয়ে স্যার শব্দ করে পড়তে থাকেন-
'আমার বাবার নাম.........। উনি একজন সরকারী অফিসার। সড়ক ও জনপদ বিভাগে কাজ করেন। উনি একজন বড় ঘুষখোর। বরই গাছে ঝাকুনি দিলে যেমন ঝুরঝুর করে এক সাথে অনেকগুলো বরই পড়ে, তেমনি আমার বাবা প্রতিদিন অফিস থেক এসে যখন উনার প্যান্ট ঝাকুনি দেন, প্যান্টের দুই পকেট থেকে ঝুরঝুরিয়ে টাকার নোট মাটিতে পড়তে থাকে। আমার বাবার শাস্তি হওয়া উচিত।'
স্যার জসিমের দিকে তাকান, স্যারকে অনুসরন করে পুরো ক্লাস। আমরা ভয়ে ভয়ে অপেক্ষা করতে থাকি কখন স্যারের বেত শহীদ হবে জসিমের শরীরের উপর। ক্লাসে পিনপতন নিরবতা। আমাদের আবাক করে দিয়ে মারপিঠের ধারে কাছে না গিয়ে স্যার শুধু জসিমকে উদ্দশ্য করে বলেন- 'তোমার সৎ সাহস দেখে খুশী হইছি। তবে নিজের বাবা সর্ম্পকে এভাবে বলা ঠিক হয় নাই। আর কখনো বলবা না।'

জসিম আর কখনো কোন লেখায় এভাবে তার বাবা সর্ম্পকে লেখে কি না, আমরা জানি না। কারণ পরের বৎসর জসিমের বাবা সিলেট থেকে বদলী হয়ে অন্যত্র চলে যান। আর আমরা হারাই আমাদের এক সাহসী পাগলাটে বন্ধুকে যে গুন গুনিয়ে গান গাইত-খবরের কাগজে নাম তো ছাপা হবে না।
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৩৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এআই বিবেচনায় সামুর সেরা ব্লগারগণ

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪১




সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,... ...বাকিটুকু পড়ুন

কেন যে এসব লাল বদর/বাঙ্গালী পাকিস্তানি (বুদ্ধিবৃত্তিক ভাবে বিকলাঙ্গ) আমাদের সাথে লাগতে আসে?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪৯



১//@দেশ প্রেমিক বাঙালীঃ

তোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....

এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা... ...বাকিটুকু পড়ুন

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

×