somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুদিন কি আদৌ কোনদিন আসবে?

০৯ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'শেষে তো ....... তবে যে লোক হাসালি'

- মানে?
- আরে ব্যাটা, এই সরকারের কথা কইতাছি।

সোহেলের মুখে এইটা শুনে অবাক হই। কারণ তারে আমি জানতাম বর্তমান সরকারে একজন ডাইর্হাড ফ্যান হিসেবে। রাজনীতিবিদের প্রতি তার চরম বিতৃষ্ণার কথাও আমার অজানা নয়।
তাহলে সরকারের বিরুদ্বে এমন ক্ষোভের কারণ কি? হিসাব কষে বের করার চেষ্টা করি। না-হিসাব মেলাতে পারি না। হাল ছেড়ে দিয়ে জিজ্ঞেস করি

- তুই কি তাহলে রাজনীতিবিদের পক্ষে চলে গেলি?

- না। তবে এখন যারা ক্ষমতায় আছে ওরা তো রাজনীতিবিদের থাইক্যাও জগন্য।

- ক্যামনে কি? বুঝাইয়্যা কও।

- দেশের অর্থনীতির অবস্হাটা দেখ। জিনিস পত্রের দাম আগুন। বিদ্যুৎ আর গ্যাস সংকটে দেশ। দেশের রাজস্বের সিংহভাগ আসে প্রবাসীদের পাঠানো টাকায়। অথচ সেই প্রবাসে বাংলাদেশের শ্রমবাজার একে একে নষ্ঠ হয়ে যাচ্ছে। দেশের এইসব সমস্যা সমাধানে সরকারের কোন কার্যকরী উদ্যোগ চোখে পড়ে না। দেইখ্যা মনে হয় এইগুলান নিয়া সরকারে কোন মাথা ব্যাথা নাই।

- হুমম।

- আসলে কি জানস- এদের বাসায় এসি, অফিসে এসি, চলাফেরা করে এসি গাড়িতে। জনগণের কষ্টে ভারি বাতাস এদের স্পর্শ করতে পারে না।
তারপরও মাইন্যা নিতাম। যদি দেখতাম, যে রাজনৈতিক গুনগত পরির্বতনের ঢোল বাজিয়ে উনারা ক্ষমতার চেয়ারে বসছে তার বাস্তবায়নে আন্তরিক। কাজের কাজ কিছু হইত্যাছে না। মাঝখান থেকে সাধারণ জনগণের জান শেষ।

- ইউনুস সাহেব তো সাধারণ গরিব দুঃখী লোক নিয়ে কাজ করেন। উনি রাজনীতি করলে হয়তো দেশের কিছু হতো। কেনো যে শেষ পর্যন্ত রাজনীতিতে আসলেন না।

- আরে! ঐ ব্যাটাতো পুরা সুবিধাবাদী। স্টান্টবাজ। নাইলে দেশের প্রাকৃতিক বিপর্যয়, অর্থনৈতিক বিপর্যয় এবং সম্প্রতি বিদেশে বাংলাদেশীদের যে সমস্যা - এইসব দুঃসময়ে তারে সাধারণ লোকের পাশে দেখা যেত। খালি পেটে দই খাওয়াইয়া যে পাবলিক দেশের নেতা হইতে চায় তারে নিয়া মাতামাতি কইরা সাময়িক শান্তি পাইলেও আখেরে কোন লাভ নাই।


ডঃ ইউনুস আমার অনেক প্রিয়। নোবেল পাওয়া পর পত্রিকায় ছাপা হওয়া উনার একটা রঙিন পোস্টার এখনো আমার ঘরে দেয়ালে লাগানো- পেছনে নীল আকাশ, উনি দুইহাত পাখির ডানার মতো মেলে আছেন। দেখে মনে হয় এক্ষুনি আকাশে উড়াল দেবেন। সোহেলকে উনার সর্ম্পকে আর কিছু বলার সুযোগ না দিয়ে প্রসঙ্গ পাল্টাই।

- আচ্ছা..তুই তোর প্রিয় জেনারেলরে নিয়া কিছু বললি না? সবাইতো বলে সবকিছু চলে উনার বুদ্বিতে।

- দূর! ঐটাতো হো.মো'র চেয়ে অধম।............... ..। ..........।



তারপর সোহেল যা বলে এইগুলা আর লিখতেছি না। কারণ আপনারা ভাল করেই জানেন।

কষ্ঠ লাগে দূর্ভাগা এই দেশ মা আর তার সন্তানদের জন্য......
বার বার রাজনৈতিক আর অরাজনৈতিক শাসকগোষ্টির দূষ্টচক্রের হাতে এভাবে নির্যাতিত হতে দেখে।

প্রশ্ন জাগে মনে...সুদিন কি আদৌ কোনদিন আসবে?
লক্ষণ দেখে তো মনে হয় না।

সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৩৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×