somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারী সচেতনতা আর আমার গার্লফ্রেন্ড...

১৩ ই জুলাই, ২০০৭ দুপুর ১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দূপুর বেলায় ফোন করে তনু বলে রেখেছিল রাতে তাড়াতাড়ি না ঘুমোতে। ওর নাকি আমাকে দিয়ে কি কাজ করানোর আছে। জিজ্ঞাসা করেছিলাম কি কাজ। বলেছিল এখন বলা যাবেনা। খুব গুরুত্বপূর্ণ কাজ তাই ঠান্ডা মাথায় করতে হবে। ভাল কথা।

রাত ১১টায় ফোন-

তনু: কি করছো?
আমি: এই ঘুমোনোর জন্য প্রস্তুত হচ্ছিলাম।
তনু: মানে!! আমি না বললাম আমার কাজ আছে। এত তাড়াতাড়ি ঘুমোনোর কি আছে। সারাদিনতো কাজ কর আর আমার কাজ করতে বললেই ঘুম পায়? এই জন্য তোমাকে আমার ভাল লাগেনা।
আমি: না না ঘুমাইনি, রেডি হচ্ছিলাম যাই হোক বল কি কাজ।
তনু: শোননা, আমাদের ম্যাডাম (ওর কলেজের অধ্যাপিকা)নারী সচেতনতার একটা বিষয় নিয়ে কাজ করেন। আমাদের একটা কাগজ (প্রশ্নপত্র সার্ভের জন্য) দিয়েছেন আর বলেছেন পূরন করে জমা দিতে।
আমি: তো? পূরন কর, জমা দাও।
তনু: শোননা, একটু করে দাও। বেশী ঝামেলা নেই আমি একটা করে প্রশ্ন করছি তুমি উত্তর দাও। আমি অনেকখানি করে ফেলেছি তোমাকে বেশী করতে হবেনা (খালি নাম ঠিকানা লিখেছে)চিন্তা নেই।
আমি: বল।

(বেশী ঝামেলা পাকালাম না, না বলে দিলে সপ্তাহ খানেক গালাগালি করবে)

তনু: এখানে লেখা আছে আপনার কি মনে হয় নারীদের আরও ক্ষমতায়িত করা প্রয়োজন? বলনা কি লিখবো?
আমি: তোমার কি মনে হয়?
তনু: হ্যা, ঠিক নারীদের হাতে আরও ক্ষমতা দেওয়া উচিত। আমরা তোমাদের সবকথা শুনব কেন? কি ব্যাপার তুমি কিছু বল। কি লিখব?
আমি: নারীদের হাতে কোন ক্ষমতা দেওয়া হয়নি? মানে কোন কাজটা নারীরা করতে পারবেনা শুধু পুরুষরাই করবে বলা হয়েছে? আমার মনে হয় আগে নারীদের আগে ঠিক করা উচিত সেই ক্ষমতার যথাযথ প্রয়োগ তারা করতে পারবে কিনা। আগে নারীদের মধ্যে সেই ক্ষমতা গ্রহনের আত্ববিশ্বাস আছে কিনা জানা উচিত।
তনু: ঠিক আছে, ঠিক আছে। তোমাকে বললেই শুধু আলতু ফালতু কথা। এটাই লিখলাম। এবার বল, তোমার কি মনে হয় এই সমাজে নারীরা অবহেলিত? নারীদের জন্য কি সংরক্ষনের ব্যাবস্থা থাকা উচিত?
আমি: আমারতো মনে হয় বর্তমানে পুরুষরাই অবহেলিত।
তনু: কেন? উল্টাপাল্টা কথা বল কেন।
আমি: না, আমিতো দেখি বাসে, ট্রেনে মহিলাদের জন্য সংরক্ষিত স্থান। অসুস্থ পুরুষও সেখানে বসার জায়গা পায়না। খালি দেখে বসতে গেলেও পুরুষরাই বলে, দাদা, হয় ফাইন দেবেন নয় মহিলাদের কাছে গালি খাবেন কিন্তু।
তনু: বেশী কথা বোলনা। কি লিখবো বল।
আমি: সংরক্ষন অবশ্যই সুবিধা দেয়। তবে সংরক্ষন মেনে নেওয়া মানে, নিজেদের দূর্বলতা স্বীকার করে নেওয়া।
তনু: আচ্ছা এবার বল নারীমুক্তি এবং নারীদের তাদের অধিকার সম্পর্কে সচেতন করে তোলার জন্য কি করা উচিত বলে আপনার মনে হয়?
আমি: তোমার কি মনে হয়?
তনু: নারীদের আরও শিক্ষিত করে তোলা প্রয়োজন। তাদের আরও বোঝানো প্রয়োজন।
আমি: তোমার ম্যাডামের নারীমুক্তি ঘটাতে, নারীদের চাইতে পুরুষদের শিক্ষিত এবং বুঝিয়ে মানসিক পরিবর্তন ঘটানোর বেশী প্রয়োজন। অল্পবয়সী মেয়েদের মাথা খারাপ করে দিচ্ছে।
তনু: এর জন্যই না তোমার সাথে কথা বলতে ইচ্ছা করেনা। খালি ট্যাঁরা কথা। কেন যে তোমাকে বলতে গেছিলাম (ওটাই ওর শেষ প্রশ্ন ছিল। মাঝখানের গুলো লিখিনি বোর হবেন তাই)
আমি: ঠিক আছে শোন প্রশ্ন গুলো আর উত্তর একবার প্রথম থেকে পড়।
তনু: কেন?
আমি: যদি কোন ভুল হয়ে থাকে তাই। ভুল উত্তর দিলেতো তোমার প্রেষ্টিজ থাকবে না।
তনু: ঠিক, ঠিক,। হ্যা, আপনার কি মনে হয় নারীদের আরও ক্ষমতায়িত করা প্রয়োজন?
আমি: তুমিতো সত্যি কথা বল, আমি তোমার ফোন রিসিভ না করে যখন বলি ব্যাস্ত আছি তখন তুমি বল আমি কেন তোমার মত সত্যি বলিনা। তো কালকে একটা সত্যি কথা বলতে পারবা?
তনু: কেন পারবো না, নিশ্চই পারবো।
আমি: শোন, কালকে যখন ম্যাডামকে এটা জমা দিবা, তখন ম্যাডাম উত্তর দেখে জিজ্ঞাসা করবেন কেন তোমার এটা মনে হয়? বলবা, ম্যাডাম এটা আমার বয়ফ্রেন্ড করে দিয়েছে আমি কিছু জানিনা।
তনু: এই জন্যই তোমাকে কোন কাজের কথা বলিনা। আমার স্যারকে দিয়ে এটা করালেই ভাল হত। তোমার মত এত ট্যারা কথা শুনতে হতনা। জান, আমার সব বান্ধবী তাদের স্যারকে দিয়ে করাচ্ছে। আমারই দোষ তোমাকে বলতে গেছি। তুমি আর আমাকে ফোন করবা না। আমার বিপদের সময়ই যদি তোমাকে না পাই তবে আর লাভ কি? সরি ফর ডিস্টার্বিং ইউ।
আমি: ভগবান, এই নারীমুক্তি!!!

( আমার কথা শেষ করার আগেই ফোন কেটে দিয়েছে)
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০০৭ দুপুর ১:১৯
২৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোট গল্পঃ ভ্রম

লিখেছেন সামিয়া, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৫৩



চোখ বন্ধ করলেই আমি ধোঁয়া দেখি। ঘন, ধূসর ধোঁয়া। যেন কেউ ভেজা কাঠ জ্বালিয়েছে। তার সঙ্গে মিশে থাকে পোড়া কাপড়ের গন্ধ। কখনও মনে হয় প্লাস্টিক, কখনও মনে হয় পুরোনো... ...বাকিটুকু পড়ুন

পাহাড় আমি ভালোবাসি

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪৩

পাহাড় আমি ভালোবাসি
...........................................



চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।

পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।

ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন

"তোমরা আমাদের মানুষদের কেন খুন করলে?"

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ৮:০১

জাপানের মানুষেরা আজও বুঝতে পারে নাই, কেন তাঁদের ছেলেমেয়েদের এভাবে হত্যা করা হলো। সেই দেশের মুরুব্বীরা এখনো এই প্রশ্নের উত্তর খুঁজে ফেরেন। আক্ষেপ করেন। আমার বোনের জামাই জাপানে পোস্ট ডক... ...বাকিটুকু পড়ুন

শত্রুর শত্রু

লিখেছেন তানভীর রাতুল, ০৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:১৪

উগ্রবাদী আর উদারবাদী, দুটি ইসলামই একই রাজনীতি করে। তাবলীগ জামাতের লোকটি মাঠে এসে বলে মেয়েদের ফুটবল হারাম। তারপর বিশ্বকাপে সৌদি আরবকে সমর্থন করে রাস্তায় নামে। এই দুটি আচরণ পরস্পরবিরোধী নয়।... ...বাকিটুকু পড়ুন

×