বাংলাদেশ ওয়েস্টইন্ডিজ এর মধ্যকার অনুষ্ঠিত এক মাত্র টি ২০ ম্যাচটি দেখতে না পরার জন্যে আমার কাজিনদের কি আফসোস! ম্যাচটি জিতলো বাংলাদেশ অথচ স্টেডিয়ামের সাথে বাসা হওয়া সত্বেও কিনা খেলা দেখতে হলো টিভিতে! অবশ্য টিকিট কাটার যে চেষ্টা করেনি তা নয়।
দুই ঘন্টা লাইনে দাড়িয়ে থেকেও টিকেট না পাওয়ায় মনের ক্ষোভ মেটাতে বিদ্যুৎ বিভাগের প্রতি অভিষাপ বর্ষণ (লোড শেডিং কেন হয়না ) অতপর ওয়েষ্টইন্ডিজের সাপোর্টার হওয়া, কোন কিছুই বাদ যায়নি! তবে বাংলাদেশের যখন শেষ ওভারে জয়ের জন্যে ৬ রানের প্রয়োজন তাদের উত্তেজনা অনেকটা আমার জীবনের দীর্ঘতম .......... মিনিটের মতো।
যাই হোক বাংলাদেশ টি ২০ ম্যাচটি জিতলো এবং অতি উত্তেজনায় বলে বসলো ভাইয়া প্রথম ওয়ানেড ম্যাচটি স্টেডিয়ামে বসে দেখবো টিকিট পাওয়ার ব্যবস্থা করো। আমি ছাপোষা মানুষ টিকেট কই পাই (!) বল্লাম খেলার দিন ভোর পাচটার সময় টিকেট কাউন্টারে গিয়ে বসে থাকিস আমি সময় মতো সকালের নাস্তা নিয়ে আসবো।
সব কিছুই ঠিক মতো হয়েছে কিন্তু ওদের টিকেট পাওয়া হয়নি। বিষয়টি শুনে আমার মন খুবই খারাপ হয়ে গেল। অফিসে কাজ করতেও ভালো লাগছিলোনা তাই সামুতে ঢুকলাম !
কিন্তু এখানেই বাজিমাত ! সামুর জনৈক ব্লগারের দুইটি টিকিট বিক্রির অফার দেখলাম। সাথে সাথে ঐ ভইয়াকে কল করলাম এবং আমার কাজিনকে ওনার সাথে যোগাযোগ করতে বল্লাম।
ওরা এখন স্টেডিয়ামে বসে খেলা দেখছে।
ধন্যবাদ সামু এবং ঐ ব্লগার ভাইয়াকে।
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


