somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্মৃতিময় বৃষ্টি: আমার প্রেমের সেকাল :!> আর একাল :#>

১০ ই আগস্ট, ২০১১ রাত ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


তখন আমার নতুন প্রেম। ২-৩ সপ্তাহে ১-২ বার দেখা হতো। মাসে দুইমাসে একবার হয়তো বাইরে কোথাও খেতে যেতাম। সে থাকতো হলে। তখন আমার কিংবা তার মোবাইল কিনার সামর্থ্য হয় নাই, আগে থেকে দেওয়া টাইম টেবল অনুযায়ী দেখা করতাম। তার রুমমেটের মোবাইল ফোন ছিলো। আমি সে নাম্বারটা জানতাম কিন্তু আমার প্রতি কড়া নির্দেশ ছিলো, কোনো আপদ বিপদ না হলে আমি যেন ফোন না করি।

এখন যেমন ঝুম বৃষ্টি হচ্ছে, ঠিক তেমনি একটা বৃষ্টিভেজা সন্ধ্যা, গত কয়েকদিন ধরেও বৃষ্টি হচ্ছিলো। ৩ দিন পরে পরীক্ষা, অনেকদিন ধরে দেখা হয় না, পড়তে পড়তে মাথা ঝিম ধরে আসছিলো, হঠাৎ মনে হলো, তাকে নিয়ে একটু বৃষ্টিতে ভিজে আসলে কেমন হবে?

কিন্তু ডাইরেক্ট ভিজলে যদি ঠান্ডা লেগে যায়, সেই ভয়ে ঠিক করলাম, রিক্সা করে ঘুরবো। তাই অনেক ভয়ে ভয়ে তার রুমমেটের মোবাইলে ফোন করলাম ফোনফ্যাক্সের দোকান থেকে, শুধু বললাম,'' ইমার্জেন্সী। একটু হলগেটে আসো ১০ মিনিট পরে।'' ৭ টাকা মিনিটে যত কম কথা বলা যায়, তত ভালো।

আমি রিক্সা নিয়ে যখন তার হলে গেলাম, সে তো হতভাগ, আমাকে মারাত্মক বকুনী, কেন আমি এমনটা করলাম, সে ভয় পেয়ে গিয়েছিল, ব্ল্যা, ব্ল্যা। তারপর ১৫-২০ মিনিট রিক্সায় চক্কর, আবার বিদায়। অসম্ভব এক ভালো লাগায় মনটা ভরে গিয়েছিল।



পরে পরে এটা আমার পাগলামীর পর্যায়ে চলে গিয়েছিলো। বৃষ্টিতে ছাতা ধরে দুইজন একসাথে হাটা, রিক্সায় ঘুরাঘুরি, ফুটপাতে দাড়িয়ে চা খাওয়া। ভুনা খিচুরী............



আর এখনো বৃষ্টি পড়ে নিয়মিত, ঢাকা শহরেই আছি, রিক্সাও আছে। দুইজনই একই ছাদের নিচে আছি। এখন যদি কখনো বলি, চলো একটু ঘুরে আসি, তখন সে রাজী হয় না। বলে '' প্যাক, কাদা, রিক্সায় ভিজে যাওয়া, কি দরকার খামাকা? তার চেয়ে আমি শাহরুখ খানের একটা হিন্দি সিনেমা দেখি, তুমি চা খাবে`? চা বানিয়ে দিবো? পাকুড়া খাবে?''


কি আর করা? আমি বৃষ্টি ভেজা সন্ধ্যাতে চা এর সাথে দূর্বোধ্য হিন্দি সিনেমা গিলতে থাকি।

সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০১১ রাত ১১:০৭
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×