দরকার মানসিকতার পরিবর্তন
০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নারীমঞ্চে ‘শর্ত: বিয়ের পর বউ চাকরি করতে পারবে না’ লেখাটি প্রকাশ করার জন্য ধন্যবাদ। বস্তুত লেখাটিতে আমাদের তথাকথিত পুরুষতান্ত্রিক সমাজের মুখোশ উন্মোচিত হয়েছে। কারণ, আমাদের আশপাশে এমন অনেক শিক্ষিত পরিবার সচরাচর দেখা যায়, যারা ছেলের বউ হিসেবে শিক্ষিত মেয়ে আশা করে, কিন্তু মেয়েটি চাকরি করে স্বাবলম্বী হতে চাইলে তাদের ঘোরতর আপত্তি। এমনকি সমাজে এমন অনেক পুরুষ দেখা যায়, যাঁরা চাকরিজীবী নারীদের সম্পর্কে যেকোনো নেতিবাচক মন্তব্য করতে পিছপা হন না। এটা আসলে তাদের হীন মানসিকতারই পরিচয় দেয়। একটি মেয়ে কর্মজীবনে ঢুকতে চাইলে তাঁকে অনেক কাঠখড় পোড়াতে হয়, তাঁকে স্বামী-সংসার সামলে জীবিকা নির্বাহে অবতীর্ণ হতে হয়। যে নারী সংসারজীবন সামলে কর্মজীবনেও সফল, তিনি অবশ্যই কৃতিত্বের দাবিদার আর স্বাবলম্বী নারীর সন্তানেরা মাকে তাদের আদর্শ হিসেবে দেখে, যেটা তাদের জীবনে বিরাট অনুপ্রেরণার উৎস। সুতরাং, সমাজ পরিবর্তনে নারীদের কেবল শিক্ষিত হওয়াটা যথেষ্ট নয়, দরকার নারীদের কর্মজীবনে প্রবেশ করে সফল হওয়ার জন্য সমাজের মন-মানসিকতার পরিবর্তনের।
মিতা মেহজাবিন
মোহাম্মদপুর, ঢাকা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন
প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;...
...বাকিটুকু পড়ুন