উৎসর্গ........
সেই প্রিয়সীকে ..........
যার ভালবাসা স্বপ্নেই সুন্দর।
পাথর হৃদয়
টিটো
তোমার ক্রোধে ভরা অন্তর
মন বলে কিছুই নেই বুকের ভিতর।
তোমাকে ভালবেসে আজ আমি অশ্রু কাঁথর,
তবুও রয়েছে; সমগ্র হৃদয় জুড়ে বিশাল পাথর।
জানি! পাথর হৃদয়ে ফুটবেনা কখনো ফুল
তোমাকে ভালবাসাটাই ছিল ষোল আনা ভুল।
বিষাদময় জীবন নিয়ে পথ চলি একা
মাঝে মধ্যে স্বপ্নে তোমায় যায় দেখা।
তোমাকে ঘিরে শুধু ভালবাসার পৃথিবী আমার
অথচ! একনিমিষে তা ভেংগে করলে চুরমার।
তোমাকে ঘিরে ছিল যে পৃথিবী
এখন তা সবই অতীতের স্মৃতি।
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


