আমি যদি বলি, আমি তোমার গায়ের চাঁদর,
তুমি বলবে থাকুক না শীত সারা বছর।
আমি যদি বলি, আমি রিমঝিম বৃষ্টির ধারা,
তুমি বলবে ভিজব সারাক্ষণ, হব তোমাতে দিশেহারা।
আমি যদি বলি, আমি কলতানে বয়ে যাওয়া নদী,
তুমি বলবে দু'কূল হব আমি, ছু্য়ে যাব নিরবদী।
আমি যদি বলি, আমি হব ঐ দূর নীলাকাশ,
তুমি বলবে মেঘ হব আমি; ভাসব চারিপাশ।
আমি যদি বলি, আমি ঘাসের উপর কুয়াশার চাঁদর,
তুমি বলবে ঘাস হব আমি, বুক পেতে নিব তোমার আদর।
আমি যদি বলি, আমি জ্যোৎসনা রাতের মিটি মিটি তারা,
তুমি বলবে রাত হব আমি, তোমার আলোই রাঙ্গাবো ধরা।
আমি যদি বলি, আমি পথ হারা ক্লান্ত অবোধ পথিক,
তুমি বলবে বৃক্ষ হব আমি, ছায়া দিব তোমায় তাপের অধিক।
আমি যদি বলি, আমি শুধুই ভালবাসার কাঙ্গাল তোমার ,
তুমি বলবে বুক পেতে দিব, ইচ্ছে মত নিও যা কিছু আমার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


