তুই কি আমার আপন হবি?
তুই কি আমার নিদ্রাবিহীন রাত্রি হবি?
তুই কি আমার সুখে দুঃখে শর্তবিহীন
অষ্টপ্রহর অপূর্ব এক যাত্রী হবি?
তুই কি আমার আপন হবি?
তুই কি আমার মনের কানে নিত্য বাজা না বলা সেই কথা হবি?
তুই কি আমার মনের কোণে লালিত সেই
মিষ্টি মধুর আশা হবি?
তুই কি আমার আপন হবি?
তুই কি আমার বাগানজুড়ে সদ্য ফোঁটা প্রিয় সে লাল গোলাপ হবি?
তুই কি আমার দুঃখের ঘরে
সুখের তরে নিত্য দেখা স্বপ্ন হবি?
তুই কি আমার আপন হবি?
তুই কি আমার অকারণে লেখা সে সব মোবাইল ফোনের বার্তা হবি?
তুই কি আমার রাজ্য জুড়ে
নিয়ম ভাঙ্গার নিয়ম হবি?
তুই কি আমার আপন হবি?
তুই কি আমার এলোমেলো কবিতারই ছন্দ হবি?
তুই কি আমার দেয়াল জুড়ে বিচিত্র সব
নাম না জানা ছবি হবি?
তুই কি আমার আপন হবি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



