সে দিন থেকে ফিরে এসে
এখন কোন সীমাবদ্ধতাকে মানি না,
যাচ্ছেতাই করে বেড়াই হরহামেশা ।
আবারও বীর্যবান এক গোলাপ বাগান তৈরী করে,
অহরহ ফুটিয়েছি ফুল, আবারও গুঞ্জরীয়া আসতে চায় অলি,
তুমি তার কতটুকু জেনেছ ?
প্রতিদিনকার দেখায় অবগত হলাম অনেক কিছু ,
যা ভাবি তারও অধিক হর্ষ তোমার খাকে ।
আমার বীর্যবান বাগান দেখে ঈর্ষা হয়
বুঝেছি তোমার ছুটে দেয়া কথার মালায় ;
আবারও কি উলটপালট করে দিতে চাও
আমার স্বপ্নীল বাগান ?
কাপাতে চাও দুরু দুরু বুকটাকে ?
ভেঙ্গে দিতে চাও বুকের পাজর ?
তাই করো; এবার আমিও তোমার সঙ্গী হবো,
কে কাকে হারাবে তার হবে তুমুল প্রতিযোগিতা ।
জানো দুঃখের সাথে এখন আমার গলায় গলায় ভাব
তুমি তার কতটুকু জেনেছ ?
এখন আমার প্রত্যহিক খবর জানতে চাও ?
কবিতাকে জিজ্ঞেস করো,
পক্ষপাতহীন কবিতা তোমাকে সব জানাবে ,
কেমন করে প্রতিটি ক্ষণ কাটে,
কেন আমি এমন হলাম,
কি সব ভাংচুর আর উপহাস নিত্য দিনের সঙ্গী,
কেন আমি লিখি বেদনায় অংকুরিত কষ্টের কবিতা ?
কতটুকু বেদনার অনুকুলে প্রবাহিত আমার জীবন,
কবিতাকে জিজ্ঞেস করো; পক্ষপাতহীন কবিতা
জানাবে ঠিক আমার মত করে ।
এখন আমার কবিতায় বিচরণ প্রতিনিয়ত
কবিতার প্রতিটি শিরায় উপশিরায়
এখন আমার বসবাস ,
তুমি তার কতটুকু জেনেছ ?
এখন আর নিজেকে গঠণ করি না নিজের ভিতর ,
কারণ; যে যন্ত্রণা আমাকে কাপাল তুমুল,
যে সব দুঃখ দখল করে রেখেছে আমার অশৈশব এলাকা,
তাদের দেখে এখন আর ভীত নই ,
ভাঙ্গাগড়া তো জীবনের মৌলিক কাহিনী ,
তুমি তার কতটুকু দেখেছ ?
তবে এবার এসো;
হয় জয় নয় পরাজয়ের গ্লাণিতেই ঝরে যাবো চিরতরে ।
আর দেখে নিব কার কত অনুরাগ ।
দৃষ্টি আকর্ষণ: ভুল বানানের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি ।
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


