তুমি এখনিই সুস্হ হয়ে যাও
হেঁসে উঠো প্রাণ খুলে,
তোমাকে সুস্হ হতেই হবে,
তোমার সুস্হ হওয়াতেই যে আমার ভাল থাকা ।
এক নিমিষে সুস্হ হতে যা যা করা দরকার
তার সবকটি আমি করতে রাজি, কারণ ;
তোমার ভাল থাকার মাঝেই যে আমার বেঁচে থাকা।
তুমি এটাকে স্বার্থপরতা বলো আর যাই বলো
এতে আমার কিছু যায় আসে না।
আর না হলে আমিও এই মূহুর্তে অসুস্হ্য হবো,
তোমার সঙ্গী হবো, সঙ্গী হয়ে আমিও অনুভব করতে চাই
কি তোমার কষ্ট, কি তোমার যন্ত্রনা ।
দু'জন মিলে অসুস্হ্য অসুস্হ্য খেলা হবে,
সেরে উঠবো একসাথে কথা দিলে,
তোমার এমন অসময়ে অসুস্হ্য হতে
আমার কোন আপত্তি নেই ।
তুমি এখনিই সুস্হ হয়ে যাও প্লিজ
তুমি সুস্হ হলে নিরিবিলি আকাশ দেখতে যাবো,
হাতে হাত রেখে আবারও চলবো অভিরাম ।
তোমার সুস্হতা কামনায়......।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




