তুমি তো জানো না
কতটুকু প্রেম বুকে নিয়ে
আমার তোমার কাছে আসা,
যতটুকু প্রেম হলে মানুষ ভাবে-
এই তো পেয়েছি ঢের; কতটা সুখী,
তারও বেশী প্রেম বুকে নিয়ে
আমার তোমার পানে আসা,
তুমি তার কতটুকু জেনেছ ?
তুমি তার কিছুই জানলে না ।
তুমি তো জানো না
একবুক প্রেম পেলেও
কেউ কেউ ফিরিয়ে দেয়, তবু ফিরে যেতে হয়,
চাপা কষ্ট বুকে নিয়ে বেছে নিতে হয় পৃথক পথ ।
ভালবেসে কেউ কেউ বড় দুঃসময় নিয়ে বাঁচে,
তুমি তার কতটুকু দেখেছ ?
তুমি তার কিছুই দেখলে না ।
তুমি তো জানো না
ভালবেসে কেউ কেউ কাঁদায়, কাঁদতে হয় ।
বৃষ্টি যেমন সবার হৃদয়ে আনন্দ আনে না ,
তেমনি কেউ কেউ ভালবেসে-
নীরবে নিভৃতে কাঁদে বৃষ্টির সাথে,
তুমি তার কতটুকু বুঝেছ ?
তুমি তার কিছুই বুঝলে না ।
তুমি তো জানো না
ভালবাসা বুকে নিয়ে হাসির আড়ালে
ভালবাসা দিতে না পারার চাপা কষ্ট কি ?
কতটুকু কষ্ট পেলে মানুষ ভাবে-
এই বুঝি ঝরে গেলাম ।
তুমি তার কতটুকু ভেবেছ ?
তুমি তার কিছুই ভাবলে না ।
নারী; এক বুক প্রেম নিয়ে
তোমার পানে এসেছি ,
ফিরিয়ে দিও না ।
ভালবেসে যোগ্য করে নাও আমাকে ।
যা কিছু তোমার অজানা
ভালবেসে জানাবো তার সবই ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




