এই মূহুর্তে আমি তোমাকে চাই
আমার ভাবনার আকাশ জুড়ে মিশে আছ তুমি,
এই জোৎস্না ভরা আকাশ
পুরোটা আজ আমি দখল নিয়েছি,
আকাশের সবটুকু আলো পকেটে নিবো;
তুমি এই মূহুর্তে আমার কাছে আসবে কথা দিলে ।
এই মূহুর্তে এসো নারী;
জোৎস্না ভরা আকাশ দেখি,
কোলের উপর মাথা রেখে
নতুন দিনের স্বপ্ন আঁকি,
চারটি নয়ন এক করে আজ দেখবো আকাশ ।
থরে থরে স্বপ্ন বুনে ফানুস হয়ে উড়বো দু'জন ।
এসো মোরা হারিয়ে যাবো নাম না জানা পথের বাঁকে ।
খুনসুটি আর দুষ্টামিতে মিশে যাবো
তোমার মাঝে যখন তখন ।
এসো নারী;
জোৎস্না ভরা আকাশ নিয়ে বসে আছি,
আসবে তুমি সঙ্গী হবো ।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


