somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ কালের রাজনীতিবীদ ও রাজনীতির বিরুদ্ধে চরমপত্র , "আপনারা কেউ রাজনীতিবীদ হতে পারেননি"

১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রি-পোষ্ট

সম্মানিত
রাজনীতিবীদ, জাতির মাথা,
এবং একালের জাতির পথ প্রদর্শক!!
আপনারা কি সকলে ভাল আছেন?
আপনাদের জন্য একটি দুঃসংবাদ রয়েছে।
দেশের তাবৎ সংবিধান বুকে নিয়ে,
আমার বিশ্বাসের সাথে
অর্ণবকে যোগ রেখে
আমি ঝটিকার মত ঘোষণা করছি-
আপনারা কেউ রাজনীতিবীদ হতে পারেননি।

কত আহলাদ এবং সারা জাতির রায়ে
দীর্ঘ সময়ের পর যদিও
আপনারা রাজনীতিবীদ বলে দাবি করেন,
তবু জাগনিয়া সত্য কথা শুনুন-
আপনারা কেউ রাজনীতিবীদ হতে পারেননি।
কেউ রাজনীতিবীদ হতে পারেননি।

দীর্ঘকাল ধরে আপনাদের রাজনীতি দেখেছি
কোন অবধি মিলেনি আমার,
আপনাদের রাজনীতির আকাশে দেখিনি
কোন শোভমান প্রভাকর রশ্মি,
নিরবে কান পেতে আমি সত্যের ও সাম্যের
গান শুনতে চেয়েছি,
কিন্তু তাতে চৈতন্যহীন দীর্ঘশ্বাস
আমাকে হতাশ করেছে,
এবং প্রতি রাজনীতিবীদদের মাঝে
অযথা তাবাস করেছি-
দেশে শান্তি ও সাম্যের সূর্যকে
ছিনিয়ে আনার সংগ্রামে যাওয়ার জন্যে
এক অনল প্রসবা রাজনীতিবীদ,
অথচ সূর্য বিহীন তামস আকাশের মত
এমন রাজনীতিবীদদের সকরুণ না পাওয়া
আমাকে তাড়সাক্ত করেছে,
অতএব লজ্জাহীন কাকের মত কা-কা করে
আমি কখনো বলতে পারি না
আপনারা রাজনীতি করেন,
কিংবা রাজনীতিবীদ হতে পেরেছেন।

যেদিন আপনাদের রাজনীতির পরশে
দীপ্তিময় সবিতার দীপ্তি এসে
আলোকিত করবে দেশ, থাকবে না কোন
ক্রোধ, দ্বেষ, তিমির আর অপযশ
প্রতিষ্ঠিত হবে সাম্য,
সেদিন সাম্য এবং বিপ্লবের জন্য উৎসর্গ করব
সযত্নে মোর এ ক্লিষ্ট দেহ বা প্রাণ।
যেদিন আপনাদের রাজনীতির বিষক্রিয়ায়
কেটে যাবে তামস, কবরস্ত হবে সব-
অন্যায়, ক্রোধ, দ্বেষ সব কিছু,
যেদিন আপনাদের রাজনীতি
এদেশের হারিয়ে যাওয়া তিতুমীর, ক্ষধিরাম,
সাত বীরশ্রেষ্ঠদের পুজ্ঞিভূত মেঘের মত
একত্রিত করতে পারবে,
সে দিন অনন্ত যৌবনা নদীর পরশ নিয়ে
আমি সগৌরবে বলে বেড়াব-
আমার দেশ
বিপ্লবী রাজনীতিবীদদের দেশ
অনল প্রসবা রাজনীতির দেশ।

রক্তগংগা, বা হাতের ব্যাপার, অপযশ, দ্বেষ
বিবাদ, রোষ, বিগ্রহে ভরে গেছে দেশ আজ,
দুঃসময়ের কাল অন্ধকার সমস্ত দেশটাকে
সূর্যভূক মেঘের মত ঘ্রাস করে ফেলেছে,
রাজনীতি যেন আজ বিপর্যস্ত নগরী।
যেদিন আপনাদের বক্তিতার ভয়াল উচ্চারণে
সবকিছু দাউ দাউ করে জ্বলে পুড়ে ছারকার হয়ে
বইবে শান্তির বাতাস
সেদিন বলব-
আপনারা রাজনীতি করেন
আপনারা রাজনীতিবীদ হতে পেরেছেন।

দুঃখী মানুষের ভীড়ে
যারা দুঃখের ভাগ নিতে জানেন না,
তারা কেউ রাজনীতিবীদ হতে পারেন না।
বজ্রের ন্যায় শৈলীর মত
যারা সত্য বলতে পারেন না,
তারা কেউ রাজনীতিবীদ হতে পারেন না।
দেশের সব অপকর্ম
যারা দূর করতে পারেন না
তারা কেউ রাজনীতিবীদ হতে পারেন না।
পথহারা মানুষের মাঝে
আপনাদের রাজনীতি যদি ত্রাস সৃষ্টি করতে না পারে,
আপনাদের রাজনীতির বিশুদ্ধ বাণী
অজস্র বিপ্লবের সঞ্চয় দেখে
যদি সারা পৃথিবী অবাক চোখে
থাকিয়ে না রয়
তবে আমি কিছুতেই বলতে রাজি নই-
আপনারা রাজনীতি করেন,
কিংবা রাজনীতিবীদ হতে পেরেছেন।

আমার কথায় সুখের পরশ
কেউ পাবেন না জানি,
কিন্তু আমি যা বলছি
তা অর্ণব প্রতিম বিশ্বাস এবং
হৃদয়ের দৃঢ়তা নিয়ে বলছি।
আমার ভেতরে এখন যে হা-হা-কার বয়ে চলেছে
শিরায় শিরায় যে রক্ত আগুন বইছে
হৃদয়ে যে আর্তনাদ লুকানো,
তার পানে থাকিয়ে দেখুন-
আমার উপর আপনাদের দৃষ্টিতে
অজস্র ঘৃনা ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না।

যুগ শ্রেষ্ঠ রাজনীতিবীদরা সুন্দরতম দেশের খুজে
কেউ যায়নি দূরপানে
দূরে কোন নির্বাসনে।
তারা আছে আমাদের অস্তিত্বে, হাওয়ার ভিতরে।
অথচ তবু আমরা ভুগছি
ভাল কোন রাজনীতিবীদ হীনা, তবু মেন নিচ্ছি
পঁচা রাজনীতিবীদ ও রাজনীতি।

হ্যা জাতির মাথা, হ্যা রাজনীতিবীদ
আপনাদের এমন শিথিল রাজনীতি দেখে
আমার ভীষণ কষ্ট হয়,
ভীষণ কষ্ট হয় আমার।

অস্বীকার কেউ করতে পারবেন না
আপনারা এখনও মুখোশ পরেই আছেন,
হ-য-ব-র-লেই আছেন,
বলতে গেলে আপনারা দু'মুখো সাপ, বই আর কিছু নন,
তবু আপনারা রাজনীতিবীদ।
আজ নাসরন্দ্রের অন্ধকার পথ বেয়ে চলে
দীর্ঘশ্বাসের তপ্ত ফাল্গুধারা।
আর কেউ বা বের হয়ে
শত আশ্বাসে ভরে দেন সবার মন।

আমার সব কথা যদি মিথ্যা হয়ে থাকে
তবে বন্ধুগণ! বুকে হাত ও মাথায় হাত ঠেকিয়ে বলুন!
আপনারা কে কে রাজনীতিবীদ হতে পেরেছেন?
কে কে রাজনীতি করেছেন?
আর যদি আপনারা সত্যি সত্যি রাজনীতিবীদ হোন
তবে উত্তর দিন! অন্যায়,
অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের কারণে
বালক ক্ষুধিরামের মত
আপনাদের ফাঁসি হয় না কেন?
এদেশের উর্বরা মৃত্তিকা এবং নিঃস্ব মানুষের দোহাই
বিদ্রোহী বাণী ও অনল প্রসবা রাজনীতির দোহাই
দয়া করে আপনারা
আমাকে ভুল বুঝার চেষ্টা করবেন না।
আমি এক উদভ্রান্ত যুবক
আপামর জনতার পক্ষ হয়ে
সপেছি এই বুক, এই দুটি হাত,
প্রয়োজনে প্রাণও সপিব।
তাই আপনাদের রাজনীতি ন্যায়ের সাথে
আমার যণ্রনাকাতর হৃদয়ের যোগ রেখে
আমি বজ্র নিনাদে ঘোষণা করছি
অন্যায়, অত্যাচার, অপকর্ম সবকিছুর
প্রতিবাদ করতে করতে এক সময়
তরুণ বালক ক্ষুধিরামের মত
আমি আপনাদের ফাঁসি দেখতে চাই।
আপনাদের ফাঁসি দেখতে চাই।


শাহ্‌জাহান মুনির
(আপামর জনতার পক্ষে)
৩১।০১।২০১৩

বিঃদ্রঃ জনতার রায়ে আপনাদের আপাতত; রাজনীতিবীদ বলে স্বীকৃতি দেয়া গেল না বলে আমি দুঃখীত। তবে উপরের বিধৃত অভিযোগমালার শর্তপূরণ সাপেক্ষে এ উক্তির দাবী শিথিল হতে পারে। আমার এ অবাঞ্চিত স্পর্ধার জন্যে আপনারা আমাকে ক্ষমা করতে পারেন কিংবা নাও পারেন এতে আমার কিছু যায় আসে না।


(বিঃদ্রঃ সূত্রঃ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত ব্যারিষ্টার মিজান সাঈদের "কেউ কবি হতে পারেননি" চরমপত্র অবলম্বনে লিখিত)
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সচেতনতার নামে সাধারন মানুষকে ভয় দেখানো ঠিক না

লিখেছেন অপলক , ১০ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৩



প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×