স্বপ্ন দেখতে কার না ভাল লাগে?
তাইতো আমার স্বপ্নের মাঝে তোমার আসা যাওয়া প্রতিনিয়ত,
ঘুমহীন রাত, তোমার ভাবনায় অস্তির মন,
তোমাকে দেখার তরে অধীর আগ্রহে পথ চাওয়া,
ভাল আছি ভাল থেকো ধ্বনিতে আর কত কাল
এইভাবে দেখব না তোমাকে?
আমি তোমাকে দেখতে চাই নারী,
দেখাতে চায় আমার সকল কষ্টের দাগ।
আমি কেন এমন হলাম, যেমনটা হয় চাতক পাখী;
জানাতে চায় তোমাকে।
নারী; তোমার পবিত্র হাতের ভালবাসার খঞ্জর দিয়ে
ক্ষত বিক্ষত করে ফেলো আমাকে,
আমি এক তিল পরিমাণও নড়ব না।
তোমার ক্ষত বিক্ষত করা এই আমাকে
সাজিয়ে নিব তোমার প্রয়াস মত,
ঠিক যেমনটি তুমি চাও...। ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


