আবার যে দিন দেখা হবে
তুমি আমি দু'জন মিলে,
হাতের উপর দু'হাত রেখে
পাড়ি দিবো সবটুকু পথ ।
যেটুকু পথ পাড়ি দিলে
অনন্তকাল তুমি শুধু আমার হবে
আমি শুধু তোমার,
তোমার কুলে মাথা রেখে শান্ত হবো
ক্লান্ত আমি ।
আবার যে দিন দেখা হবে তোমার আমার।
আবার যে দিন দেখা হবে
তুমি আমি দেখবো আকাশ, গুনবো তারা,
কোন তারাতে তুমি আকুল
কোন তারাতে আমি,
তারায় তারায় রাঙ্গীয়ে নিবো
তোমার আমার দু'টো জীবন ।
আকাশ কোণে এক ফালি চাঁদ
দেখবো দু'জন এক নয়নে,
তুমি আমি চন্দ্র তারা
হবো সে দিন দিশেহারা ।
আবার যে দিন দেখা হবে তোমার আমার।
আবার যে দিন দেখা হবে
এক নয়নে দেখবো দু'জন
বুকের ভিতর কোন সে আগুন
জ্বলছে বারে কিসের তরে,
কার বিহনে একলা লাগে সারাটা দিন,
কেনো আমার ঘুম আসে না
রাত কাটে না দিন কাটে না,
চোখের জলেই মিলিয়ে নিবো
তোমার আমার মান আভিমান ।
আবার যে দিন দেখা হবে তোমার আমার ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



