এই পথ আর কত দূর ?
আর কতটা পথ পাড়ি দিলে
পথের শেষ না হোক অন্তত বুঝব
এই পথের অন্ত কোথায় ?
আপাতত ঐটুকু পথ আমি পাড়ি দিতে চাই ।
আমার এমন অন্তহীন পথ চলতে ভালো লাগে না ।
ভালো লাগে না বুকের ভিতর জমানো
অতৃপ্তির পাহাড়ের অট্রহাসি,
যে অতৃপ্তির পাহাড় জমছে প্রতিনিয়ত ।
কোন পথ ঠিক আর কোন পথ বেঠিক,
কোন পথে গেলে সফলতা আর
কোন পথে গেলে ব্যর্থতা ঘিরে মানুষকে,
কই কেউ তো আমাকে বলে দিলো না ?
একা একা চলতে ভাবি এই বুঝি ঝরে গেলাম ।
আমার ব্যর্থতা ভালো লাগে না ।
এই পথ আর কত দূর ?
আর কতটুকু পথ পাড়ি দিলে
অসময়ের সবটুকু উপহাস পা্যে ঠেলে
সুসময়ে স্বপ্নীল রঙে রাঙাবে জীবন ?
আজ এতটা পথ এসে বুঝে গেলাম-
আমি আর কতটুকু পারি এতটুকু জীবনে ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



