আমি আবারও তোমার প্রেমে পড়তে চাই
বার বার যত খুশি ততবার,
তোমার তরে এতটা টান অনুভব করি কেন ?
আমার এমন প্রেম ঘটিত পাগলামিতে
তুমি কিছু মনে করলে, আমার কিছু যায় আসে না ।
আমি না হয় তোমার এমন ভালোবাসায়
অস্থির থেকে মাতাল হলাম ।
যতবার তোমার ঐ চোখের পানে আমার দু' চোখ রেখেছি,
অবাক বিস্ময় আমাকে উলটপালট করেছে বার বার ।
তোমার এমন প্রাণ উজাড় করা ভালোবাসা পেলে,
কে না এমন পাগলামী করবে বলো ?
আমি তোমার এমন ভালোবাসার কাঙ্গাল হয়ে
বাঁচতে চাই অনন্তকাল ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




