কতটা দূরত্বে আছ তুমি?
কবিতার শিরা-উপশিরায়?
বুকের কোণে জমাট বাঁধা-
তোমাকে কাছে না পাওয়ার চাপা কষ্ট জুড়ে?
নাকি বাতাসে অক্সিজেন হয়ে?
আমার এতটুকু দূরত্ব ভালো লাগে না ।
কতটা দূরত্বে আছ তুমি?
আমার নিদ্রা জুড়ে?
নাকি অনাগত ক্ষণ গুলোর তরে
কাঙ্গাল হয়ে জড়িয়ে থাকা সব স্বপ্ন জুড়ে?
আমার এতটুকু দূরত্ব ভালো লাগে না
কতটা দূরত্বে আছ তুমি?
আমার নিদ্রাহীন রাত জুড়ে?
নাকি না পাওয়ার বিষে বিষে
নীল হতে থাকা চোখ, চোখের
নিছে্র কালো দাগ জুড়ে?
নাকি কদাচিৎ আকাশের বুক চিরে
খসে পড়া তাঁরা জুড়ে?
নাকি শরতের রাতে কুয়াশার চাদর জুড়ে?
আমার এতটুকু দূরত্ব ভালো লাগে না ।
আকালের একালে যেটুকু কাছে এলে
"দূরত্ব" শব্দটির স্বপ্নিল সমাধি হবে
ঠিক ততটুকু কাছে এসো,
আমার এতটুকু দূরত্ব ভালো লাগে না ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


