মানুষ মানুষের কাছে
কত কিছুই তো প্রত্যাশা করে,
আমার প্রত্যাশাটা বোধয়
এর চেয়ে ঢের বেশি ছিলো,
আর না হয় ছিলো গুরুতর অন্যায়,
তা না হলে অপ্রত্যাশিত সব
অপবাদের বোঝা মাথায় নিয়ে
নিদ্রাহীন রাত পেরিয়ে ভোর হতো না!!
মানুষ মানুষের কাছে
কত কিছুই তো প্রত্যাশা করে,
আমি হয়তো মানুষ নই, তা না হলে
হৃদয়ের সামান্য দাবিটুকু এভাবে
প্রশ্নবাণে জর্জরিত হতো না!!
প্রত্যাশা যদি দূরত্ব সৃষ্টির কারণ হয়,
মনের দাবি যদি আখ্যায়িত হয় ভিন্নভাবে,
তবে আমার সবটুকুন প্রত্যাশার জলাঞ্জলি দিয়ে জানিয়ে দিতে চাই-
"তোমার ইচ্ছের জয় হোক"!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


