মুহুর্তটা আরো বেশি প্রাণবন্ত হতে পারতো,
হতে পারতো পুরানো সব মনের ক্ষত
শুখিয়ে তুলার মহৌষধ,
যাকে সঙ্গী করে অনায়াসে
কাটিয়ে দিতাম আরো কিছু মুহুর্ত,
মনকে রাঙ্গিয়ে নিতাম কাঙ্ক্ষিত সকল রঙ্গে,
মুছে দিতাম কাছে না পাওয়ার
যতো সব কষ্টের দাগ।
কথা ছিলো দু'জন যে ঋণের জালে
আবদ্ধ ছিলাম এতো দিন, তার
সবটুকু শোধ দেওয়ার, অথচ-
দ্বিগুণ ঋণের বোঝা কাধে নিয়ে
আবারো আমার প্রস্হান।
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



