যে মানুষটি সারাটা জীবন
আমাদের সুখের তরে
নিজের সমস্ত সুখ জলাঞ্জলি দিচ্ছেন
তিনি আর কেউ নন
আমার শ্রদ্ধেয় বাবা।
বাবাকে নিয়ে আমার তেমন
মধুর কোন স্মৃতি মনে নেই।
তখন আমি ক্লাস ফোরে পড়ি
এক শীতে সকাল সকাল ধান শুকাতে
বাবা বলেন-
"তোর নানা বাড়ি গিয়ে একটা
তলই নিয়ে আই
যাবি আর আসবি।"
আমি সেই যে গেলাম
ফিরলাম সেই সন্ধেবেলা তলইবিহীন।
আমাকে দেখে বাবার সে কি রাগ
ধরে পিঠালেন ইচ্ছেমত।
সেদিন রাতে মার খাওয়া ক্লান্ত আমি
বাবার কুলেই ঘুমিয়েছিলাম।
প্রতিদিনের ঘোড়ার বাহানা মেটাতে
কত টালবাহানাই না করেছেন বাবা,
বাসায় ফিরেই বলতেন-
ঘোড়া বানানো শেষ হয়নি এখনও
কর্মকার ঘোড়ার চার পা, নাক, কান, লেজ
বানাতে বানাতে আমি বুঝতে শিখলাম।
স্মৃতি বলতে ঐটুকুই।
এককালে পাঁচ কানি হালচাষ করা বাবা
এখন হাঁপিয়ে উঠেন অল্পতেই
সারা গায়ে অসহনীয় ব্যথা, শ্বাসকষ্ট।
আর কতকাল গতর খাটাবেন
এই অকর্মাদের জন্য?
"আমি লজ্জিত বাবা
আমাকে ক্ষমা করো "।
*তলই = বাঁশের চাটাই।
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



