আমি কিছু বলব না এই জাতির ক্রান্তিলগ্নে
২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি কিছু বলব না এই
জাতির ক্রান্তিলগ্নে
আমি তো এক প্রগতিশীল
চেতনাবাজিতে মগ্নে।
চাইনি আমি অভাগা মেয়ে
তনুর বিচার পাবার
আটশ কোটি লুটের পরও
চুপ থেকেছি আবার।
চাইনি বিচার রানা ট্রাজেডির
আজও আছি চুপ থেকে
পিলখানার ঐ হত্যা দেখেও
মুখ রেখেছি ঢেকে।
আমার ভাইয়ের রক্ত দেখেও
কাঁদিনি আমি আজও
রক্তে রক্তে লাল হয়ে যাক
হাজার শত জনপদও..।
এখনো আমার মুখ থেকেও
নিশ্চুপ হয়ে আছি
ইস্যু বানিয়ে যদিও দাও
মুজলুমানদের ফাঁসি।
আমি যে দেখেও বলিনি
পদ্মা লুটের কান্ড
সব বুঝেও বলতে না চাই
কারা আসল ভন্ড।
বলব না আমি লুটের কথা
সব দেখেও চক্ষে,
আমি তো এক প্রগতিশীল
স্বাধীনতার পক্ষে।
শেয়ার-হলমার্ক খাওয়ার পরও
বলিনি আমি কিছু
লোহার বদলে বাঁশ দেখেও
বলে যাই সব মিছু।
আমি কি বলেছি ৫-ই মের
গনহত্যার কথা
যদিও এখনো খুন-গুম চলে
বারে বারে অযথা।
গনতন্ত্র আজ নিভৃতে কাঁদুক
বন্দুক নলের আগায়
নব্বই শতাংশ মুসলিম হয়েও
নাস্তিক নাচে ডগায়।
তারপরও আমি বলব না কিছু
দেখে যাব সব চুপে
হাজার শত লাশ দেখলেও
বন জংগলের ঝোপে।
বন্দী নয় আমি, বন্দী তবু
বিশাল কারাগারে
চিৎকার করে কাঁদতে আছি
দেয়ালের অগোচরে।
মুখ থাকেও বোবা হয়ে
চোখ থাকেও কানা
কওয়া যাবে না কোন কথা আজ
উপরওয়ালার মানা।
কেঁদে যাই, বলব না কিছু আর
প্রিয় দেশের কথা
স্বাধীন হয়েও এখন দেশে
কিসের স্বাধীনতা ...???
ভালো লাগলে ঘুরে আসতে পারেন আমার ব্লগ
আড্ডাঘর ধন্যবাদ সবাইকে
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নীরব আত্মপক্ষ।
স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন
মুঠোফোনের রিলে হাসে যে তরুণীটি
হিন্দি-সিনেমার সংলাপ নকল করে
মুহুর্তেই সে বদলে গিয়ে
নাচতে থাকে আরেক তরুণী
এভাবে দেখি তাকে হাঁটতে, ফোনটি মুখের সামনে
কেমন অন্যমনস্ক, গলিটা যেন গিলে খাচ্ছে তাকে
হঠাৎ মনে হলো, আমার প্রেমিকের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অর্ক, ২৮ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪৫

মনে পড়ছে হরিদ্রাভ আলোর সড়ক
পিঙ্গলবর্ণ সূর্য-শিশুরা সূর্যাস্তের দিকে
সারাদিন ম্যাচের বাক্স খুঁজে-খুঁজে হয়রান;
গোরস্থানের ভিতর অনেক লিচু গাছ
ভাঙা কবর থেকে শিয়ালেরা রাতভর ডাকে।
মানুষের উল্টোদিকের ছবি তুলতে-তুলতে ভাবি,
একদিন এই জুনে পাঠিয়েছিলে চিঠি
মর্চে পড়া...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ২৮ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩

আজ সারাদিন অঝর ধারায় বৃষ্টি, থামার কোনো লক্ষণ নেই। যশোর-নড়াইল মহাসড়কের রূপগঞ্জের এক নির্জন ফিলিং স্টেশনের একপাশে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে আতিক।
রাত এখন আড়াইটা। চারপাশ শুনশান নীরব। আতিকের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩

দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না...
...বাকিটুকু পড়ুন