নব নব প্রযুক্তি আর পাশ্চত্যের ঢংয়ে ছুটছে আমাদের টিনেজাররা। হাল জামানার টিনরা এখন ফেইসবুক ম্যানিয়ায় মগ্ন। ফেইসবুক মূলত সোস্যাল নেটওয়ার্ক সাইট। এই সাইটটির মাধ্যমে আপনি সারা বিশ্বে ছড়িয়ে থাকা বন্ধুদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলতে পারবেন। সেই সঙ্গে বন্ধুত্ব করতে পারেন সারাবিশ্বে ছড়িয়েছিটিয়ে থাকা মানুষজনের সঙ্গে। ফেইসবুকের আকর্ষণীয় ফিচারগুলো সবচেয়ে বেশি কাছে টানছে টিনএজদের। বন্ধুত্ব, আড্ডা মিউজিকের সঙ্গে ফেইসবুকও তারুণ্যের সহযাত্রী। ফেইসবুকের বদৌলতে নতুন করে বন্ধুত্বের দ্বার উন্মোচিত হয়েছে। অনেকটা খোলা জানালার মত। জানালা খোলা থাকলে ঘরে দূসিত বায়ুর পাশাপাশি পরিশুদ্ধ নির্মল বায়ুও প্রবেশ করবে। অন্যদিকে ঘরের সবকটি জানালা বন্ধ থাকলে ঘরটির অবস্থা কি হবে ভাবুনতো একবার। তথ্যপ্রযুক্তির খোলা জানালা দিয়ে প্রথমে এসেছে ইন্টারনেট। আর এখন সেই ইন্টারনেটের হাতধরাধরি করে আসছে সোস্যাল নেটওয়ার্কের সাইটগুলো যেমন ফইসবুক, টুইটার। ‘টিনেজাররা ফেইসবুকে ঘরে তুলছে বিভিন্ন গ্রুপ। গ্রুপগুলো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি ওয়াইজ, কলেজভিত্তিক, বিশ্ববিদ্যালয় ভিত্তিক, ইস্কুল ভিত্তিক। তাছাড়াও গ্রুপ তৈরি হচ্ছে বিজ্ঞানভিত্তিক, মিউজিক ভিত্তিক, সিনেমা নাটক ইত্যাদি বিষয়ে নিয়ে। এসব গ্রুপের সবচেয়ে বড় সুবিধা হলো সদস্যরা গ্রুপের আপডেট ও আনকামিং সংবাদগুলো আগেই জানতে পারছে। এতে করে গ্রুপের সদস্যদের মধ্যে সহযোগিতার মনোভাব তৈরি হয়। গ্রুপের সদস্যরা কে কবে কি করেছে তাও সবার নখদর্পণে। এখন টিনএজার সবার হাতেই রয়েছে ক্যঅমেরা মোবাইল ফোন। টিনেজারদের অনুসন্ধিৎসু চোখ তুলে আনছে চারপাশে ঘটে যাওয়া বিচিত্র সব ছবি। সেইসঙ্গে তারা তাদের প্রিয় মুহূর্তগুলোও ক্যামেরাবনিক্দ করতে ভুল করছে না। ছবিগুলো তারা আপলোড করছে ফেইসবুকে। প্রিয় বন্ধুরা কমেন্ট করছে। কোন ছবির ভাগ্েয জুটছে সমালোচনা, কোনটার ভাগ্যে প্রশংসা ইত্যাদি ইত্যাদি। ফেইসবুকের আরেকটি গুরুত্বূর্ণ দিক হচ্ছে বিনামূল্যে অনলাইন চ্যাটিং। আপনার প্রিয় বন্ধুকে অনলাইনে পেলে তার সঙ্গে টেক্সট চ্যাট করতে পারেন। এতে করে একে অন্যেল সম্পর্কে জানা ও খোঁজখবর রাখা সহজ হয়। ফেইসবুকে আরেকটি ফিচার হচ্ছে ম্যাসেজহ অপশন। এই অপশণটি দ্বারা আপনি মোবাইল ফোনের মতই অন্যেল সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করতে পারবেন। ফেইসবুকে আরেকটি মজার ফিচার হচ্ছে ফ্রেন্ডস সার্চিং। এই সাইট ব্যবহার করে স্কুল বা বাল্যকালের বন্ধুকে খোঁজ পেতে পারেন। এও সকল ফেইসবুকের ফিচার টিনেজারদের সবচেয়ে বেশি কাছে টানছে। ফেইসবুক নগরজীবনে বিনোদনের অনুসঙ্গ। ইদানিং টিনেজারদের মধ্যে মাত্রাতিরিক্ত ফেইসবুক ব্যবহারে আসক্তি দেখা দিয়েছে। তারা ফেইসবুকের পেছনে ঘণ্টার পর ঘণ্টা ব্যয় করছে। ফলাফল হিসেবে দিচ্ছে পরীক্ষায় ফলাফল বিপর্য। সেই সঙ্গে অভিভাবকদের শাসানি। তবে নিয়মতান্ত্রিক ফেইসবুকের ব্যবহার টিএনজারদের বন্ধুত্বকে গড়ে তুলবে প্রাণবন্ত।
আলোচিত ব্লগ
মুসা নবী এবং ফেরাউন

মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন
যুদ্ধ ও প্রেমের দিন
অরুনিমা, এখন যুদ্ধ চলছে চারদিকে
তাই হুটহাট ঘর থেকে বের হবেনা, আমার অপেক্ষায় থেকো না বাগানে বসে
কখন যে বোমারু বিমান বোমা ফেলে দেয় বলা তো যায় না।
তৃতীয় বিশ্ব যুদ্ধের দামামা বেজে... ...বাকিটুকু পড়ুন
৭২০১৪
"ভাই, এইখানেই নামবেন?"
হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯২

বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন
আমার পছন্দের বাংলা গানগুলো

অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।