মৌলভীর চুরিকাঘােত......................খুন
২৩ শে আগস্ট, ২০১০ বিকাল ৪:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ফটিকছড়িতে এক মৌলভীর চুরিকাঘাতে মুজিবুর রহমান (৩৮) নামের এক যুবক নিহত হয়েছে। গতকাল সকালে উপজেলার বক্তপুরের চারাবটতল গ্রামের মুকিম শাহবাড়ির বায়তুন নূর জমে মসজিদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গণপিটুনিতে গুরুত্বর আহত হয়েছেন অভিযুক্ত ওই মৌলভী। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, ফজর নামাজের পর ওই মসজিদ প্রাঙ্গণে স্থানীয় মুসল্লি মুজিবুর রহমান, আক্কাস ও আরও কয়েকজন বসে উচ্চস্বরে আলাপ করছিল। তখন মসজিদের মৌলভী হায়দার আলীর ঘুমের ব্যাঘাত ঘটায় তাদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয়পক্ষে হাতাহাতি, জুতা-ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়। তখন মাওলানা হায়দার আলী ক্ষিপ্ত হয়ে মুজিবুর রহমানকে চুরিকাঘাত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। ফটিকছড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। পুলিশি হেফাজতে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে পারিবারিক সূত্রে জানা গেছে। এ ব্যাপারে ফটিকছড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন