জাকাতের আধুনিক মাসায়েল : ব্যাংক অ্যাকাউন্ট
০১ লা সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ব্যাংকের ব্যক্তিমালিকানাধীন সব ধরনের অ্যাকাউন্ট জাকাতযোগ্য। অ্যাকাউন্ট হোল্ডার নেসাবের মালিক হলেই তাকে ব্যাংকে গচ্ছিত টাকাগুলোর জাকাত প্রদান করতে হবে। চলতি হিসাব, সঞ্চয়ী হিসাব, দীর্ঘমেয়াদি হিসাবসহ সব অ্যাকাউন্ট এ হুকুমের আওতাভুক্ত হবে। ব্যাংক হিসাবের জাকাত স্টেটমেন্ট দেখে প্রদান করা যেতে পারে। জাকাত-দাতার হিসাব বর্ষের শেষে স্টেটমেন্টে যত টাকা পাওয়া যাবে তার জাকাত সে প্রদান করবে।
কোনো অ্যাকাউন্ট থেকে সরকারি ট্যাক্স বা সার্ভিস চার্জ কাটা গেলে জাকাতের হিসেবে এ টাকা অন্তর্ভুক্ত হবে না।
অ্যাকাউন্ট হোল্ডারের জমাকৃত টাকা ছাড়া ব্যাংক থেকে অতিরিক্ত কোনো হালাল মুনাফা জমা হলে তাও জাকাতের আওতায় আসবে। মূলধনের সঙ্গে ওই টাকারও জাকাত দিতে হবে। এছাড়া যদি সুদ (বা মুনাফা নামের সুদ) জমা হয় তবে তা জাকাতযোগ্য নয়; বরং সুদ ও হারামের মাল হস্তগত হলে তা পুরোটাই সদকা করে দিতে হয়। অবশ্য জাকাত দেয়ার সঙ্গে পুরো টাকার হিসাব করে নিলে এ নিয়ত করে নিবে যে সুদের অংশের ২.৫% জাকাত হিসেবে দিচ্ছে না; বরং আংশিক দায়িত্ব মুক্তির জন্য আদায় করছে। এরপর যখন সে হারাম টাকা সওয়াবের নিয়ত ছাড়া দান করবে, তখন জাকাতের সঙ্গে প্রদানকৃত অংশ বিয়োগ করে নিতে পারবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন