চাঁদের কলঙ্ক কি আমার জানা নেই
আমি তার শূন্যতা উপলব্ধি করেছি
বিদঘুটে আমাবস্যার রাতে,
কোনো শোকাতুর ক্ষনে চাঁদ ছাড়া
পৃথিবী দেখেছি আমি নিকষ কালোতে
প্রদীপ আলোয় হেসেছি আমি মলিন হাসি ৷
যদি বলি সে চাঁদ কোন মানবীরে
আলোকিত কোল যার খাতিরে,
কিন্তু সে মানবীরে আমি পাই খুঁজে
কোন অন্ধকার কূপের তলানীতে
যুগের পর যুগ এভাবেই রয়েছে পড়ে
সভ্য সামাজ কূলে ৷
যার স্বপ্নরা আজ নিভৃত গারদেই
থেকে যায় আজন্ম,
রূপ-গুন তার তুচ্ছ হয় সর্বভূকের কাছে ৷
অধিকার ! সেতো মরিচিকা,
পেত্নী আর প্রাণ সংহারী হিন্দার
বিভৎসতায় ভীতরা
আজও বদলায় না স্বীয় কৃপায়,
অভিমান আর প্রতিহিংসায়
গা ভাসায় সে ভাটির টানে ৷

সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




