বয়ে যাওয়া বেলার ক্ষোভ দেখ গোধুলির ঐ লালিমায়
সবুজ আঁচল হল
কেন আধারের স্তুপ ?
কি করেছি কি করিনি
তার হিস্যা নেই আমার কাছে ৷
সকাল-দুপুর গড়িয়ে সন্ধ্যা-রাত
আসবে আবার রাঙ্গা প্রভাত,
হয়নি এখনও হিসেব দেবার পালা
সেই সাক্ষী মহাকালের
আমার অদৃশ্য দিনলিপির সবটাই
তার জানা ৷
থমকে যাওয়া
দমকা হাওয়ার জোরে
সে জানাতে চায় আমার জীবন খেলাঘরে অবহেলার দিনাতিপাত ৷
সে অস্থির হয়ে যায় ছুটে
বিশ্ব মহাজনের কাছে করতে আমার দরবার ৷
সে কোন অভিযোগকারী ?

সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



