somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আফসোস!!!

০৭ ই নভেম্বর, ২০১২ রাত ৯:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

থাকি আমি গ্রাম ধরনের শহরে। মফঃস্বল যাকে বলে। পাকা দালানে থাকি। বাসায় টিভি আছে। ডিশের লাইনও আছে। মাসে মাসে ২০০ টাকা দেয়া লাগে ডিশের কানেকশন এর জন্য। যাক খারাপ কি। বাংলা চ্যানেল আছে, খেলার চ্যানেল আছে, কার্টুন আছে, মাঝে মাঝে পকিমন, টম এন্ড জেরি দেখি। আর দুইটা চ্যানেল আছে। ষ্টার জলসা আর জি বাংলা। এই জি বাংলার “জি” এর মর্ম আমি এখনো বুঝে উঠতে পারিনি। বাসায় বড় বোন আর আম্মা। সন্ধ্যা সাড়ে ছয়টার পর আমার আর কোন বেল নাই টিভির সামনে। শুরু হয় “ভাষা”। আমারে কেউ ভুল বুঝবেন না আবার। আমি কিন্তু এসব দেখিনা। ভাষা নামের কারন তার ভাষা একটু গেঁয়ো টাইপের। তারপর শুরু হয় “ইষ্টি কুটুম”। একবার দেখছিলাম এক মিষ্টির দোকানের নাম ইষ্টি কুটুম মিষ্টি কুটুম। সিরিয়ালের নাম এইটা হবার কারন বুঝিনি। মিষ্টি কিছু আছে বলে মনে হয়না। ষড়যন্ত্রই চলে সবসময়। তা সে যেই সেই ষড়যন্ত্র না। নায়ক কিভাবে যেন দুইজন মেয়েকে বিয়ে করে ফেলছে। মেয়ে দুজন আবার আপন বোন। তারপর আরো কত আছে। সবগুলার নাম মনে নাই। একটা আছে তার নাম “মা”। আরেকটা আছে “টাপুর টুপুর”, “দুষ্টু” , “রাশি তার নাম”। তা যেটার নামই বলি না কেন। কোন নায়িকার জীবনে সুখ নাই। ডিরেক্টররা নিষ্ঠুর প্রজাতির মানুষ। এত গেল ঘরের কাহিনী। একবার এক আত্বীয় তার মেয়েটাকে নিয়ে বেড়াতে আসল। মেয়ের বয়স আর কত, ৬-৭ হবে। সে দেখি এসেই আমাকে জিজ্ঞাসা করে “ভাইয়া ডোরেমন দাও”। আমি ভ্যাবাচ্যাকা খাইলাম। পিচ্চি মেয়ে আমাকে আদেশ করে ডোরেমন দিতে। কিন্তু সমস্যা তো সেটা না। আমি বললাম “ডোরেমন কি? খাবার কিছু?” বলার পরে বুঝলাম বলে ভুল হয়ে গেছে। মেয়ে আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। ভয়ে আমার জান যায় যায়। পাশ থেকে পিচ্চির মা বলল “ডিজনি চ্যানেলে দাও, কার্টুন একটা।” ভাবলাম তাও ভাল। কার্টুন দেখি মাঝে মাঝে, একসাথে দেখা যাবে। দিয়া দেখি হায় আল্লাহ, কার্টুন দেখি হিন্দিতে। দেখার আশা গেল। আমি হিন্দি বুঝিনা। ভাবলাম, দেখুক কতক্ষন আর হবে। বিকাল পাঁচটাইয় পিচ্চিকে বললাম “আপু দাও, আমরা পকিমন দেখি” বলার পর আবার বুঝলাম বলে ভুল হয়ে গেছে। সেই অগ্নিদৃষ্টি। “না পকিমন ভাল না, পঁচা। আমি ডোরেমন দেখব।” এমনভাবে পঁচা বলল আমার মনে হল আমি কিসের যেন পঁচা গন্ধ পাচ্ছি। আমার আর পকিমন দেখা হলনা। রাতে তো সিরিয়ালের সময় আমার টিভি দেখা হয়না। এখন দিনের বেলাও বন্ধ। রাতের বেলা সবাই সিরিয়াল দেখতেছে। পিচ্চিকে খাওয়াতে হবে। সেকি কান্নাকাটি, ডোরেমন দেখব, ডোরেমন দেখব। হেহেহে! খুশি হইছি, পিচ্চি ডোরেমন ছাড়া খায়না। আমার বড় বোনের চেহারা ছিল দেখার মত, সিরিয়াল দেখতে নয়া পাইরা। তখন নাকি “মা” সিরিয়ালে টুইষ্ট চলতেছে। নায়িকার বিয়ে নিয়ে টুইষ্ট। ভাল হইছে। আমারে পকিমন দেখতে দেয়নি, তোমার “মা”ও দেখা লাগবেনা।

একবার পরীক্ষা শেষে ঢাকায় এক আত্বীয়ের বাসায় গেলাম। কিছুদিন পরে ঈদ। কেনাকাটা করে আবার বাসায় ফিরব। খালার বাসা। খালার দুই মেয়ে। একজন নার্সারীতে পরে। অন্যজন আমার থেকে বয়সে বড়। ভার্সিটিতে পড়ে। ছোটটা ইংলিশ মিডিয়ামে পড়ে। স্কুলে নাকি তার বাংলা বলা নিষেধ। খালুজান একদিন বলতেছেন, বাংলা বললেই নাকি গার্জিয়ান ডেকে পাঠানো হয়। আপনার মেয়ে বাংলা বলে কেন। বাসাতেও ইংরেজিতে কথা বলতে হবে। তাতে প্রাকটিস হবে। প্রাকটিস মেকস এ ম্যান পারফেক্ট। খালুজান আমার রসিক মানুষ। তিনি নাকি বলেছিলিন “আমার মেয়ে পড়ে এই স্কুল এ, কোন ম্যান পড়েনাতো!” এর পড় নাকি সবসময় খালাকে ডাকা হয়।
ঘড়ে ঢুকতে নয়া ঢুকতেই ছোট বোন বলে “হ্যালো ভাইয়া, হাউ আর ইউ? তুম ক্যায়সে হো”। আমি চিন্তা করি হাউ আর ইউ তো বুঝলাম। পরেরটুকু আবার বলার কারন কি? আমি করুন নয়নে খালুজানের দিকে তাকাতে সে বলে “আগে শুধু হিন্দি বলত। বাসায় ইংরেজি বলা শুরু করার পর থেকে হিন্দি, ইংলিশ দুইটাই চলে। তারপর আমি গেলাম বড় আপুর সাথে দেখা করতে তার রুমে। ঢুকে দেখি সে হেডফোনে গান শুনতেছে আর চোখ বন্ধ কর মাথা ঝাকচ্ছে। আমি গলায় খাকড়ি দেই, নাম ধরে ডাকি তার কোন পরিবর্তন নাই। আমি পাইলাম ভয়। ভুতে ধরলনাতো আবার। আমাদের এলাকায় শুনছি ভুতে ধরলে মেয়েরা খালি মাথা ঝাঁকায়। আমি দৌড় দিয়া খালুজানের কাছে গিয়ে বললাম। খালুজান এই কাহিনী। বড় আপু তো ডাক শোনেনা। খালুজান বলে আয় আমার সাথে। সে দেখি গিয়ে হেডফোন ধইরা টান মারল। আমাকে দেখে আপু বলে “হেই হোয়াটস আপ”। শুনে আমার চোখ ছানাবড়া। আমি আবার খালুজানের দিকে কাতর নয়নে তাকাইলাম। খালুজান আমারে বলে “কি আর করবি বাপ , একটু সহ্য কর”। পরে শুনছি আপুর হিপ হপ গান নাকি অনেক ফেভারিট।

রাতে খাবার সময়, এখানেও দেখি ডোরেমন চলে। আহারে, কতদিন পকিমন দেখিনা। ডোরেমন শেষ হলে ছোট বোন এসে বলে “ হেই ভাইয়া, হোয়াট আর ইউ ডুইং?, তুম কেয়্যা কার রাহে হো ”। আল্লাহর দয়ায় এখনো তার মুখ থেকে বাংলা ভাষা শুনতে পারিনি। এ আমি কোথায় আসলাম।

পরেরদিন গেলাম বড় আপু আর খালার সাথে মার্কেটে। খালু বাসাতেই ছিল। তাকে বললাম খালু চল। সে বলে “ তুই আজ যা, এসে আমাকে বলিস কেমন লাগছে, তারপর আমি নাহয় যাব”। আমি ভাবলাম জামা কাপড় কিনতে যাবে, ঘোরাঘুরি হবে, খারাপ লাগার কি আছে! গেলাম তাদের সাথে। যেয়ে আমি শুধু আল্লাহরে ডাকি আর খালুকে মনে মনে বলি, ওরে খালুজান তুমি এ কি সর্বনাশ করলা আমার, আগে কেন বললানা। তারা এক্টার পর একাটা দোকানে ঢোকে আর ড্রেসের নাম বলে। মাসাক্কালি ড্রেস, টাপুর সাড়ি, রাশি সাড়ই, ঝিলিক জামা। আমি চিন্তা করি বাংলাদেশের কবরী, শাবানা, অপু বিশ্বাষ কি দোষ করছে, তাদের নামে কোন জামা কাপড় নাই কেন। বাসায় ফিরলাম। কিছু বলার আগেই দেখি খালু আমার দিকে মিটিমিট করে হাসতেছে। আমি আর কিছু বললাম না। মুখের ভাষা আমার হারায় গেছে । আফসোস! মনে হচ্ছে “রাষ্ট্রভাষা সত্যি সত্যি বাংলা চাই” ব্যানার নিয়ে নামতে হবে।

৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×