somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অন্যরকম এক ঈদ

০৮ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভালই মজায় আছি। ঈদের দিন ভরপেট খাইলাম। এখন যাব আমার বৌটার সাথে দেখা করতে। বৌ মানে গার্লফ্রেন্ড আরকি। অন্য কিছু মনে করার কারন নাই। রেস্টুরান্টে দেখা করব। বিকালের দিকে ঘর থেকে বের হলাম সেজেগুজে। রিকশা পাচ্ছিনা। বিপদে পড়া গেল। এক ঘন্টা আগে বের হলাম। আজ যদি লেট হয় তাহলে কপালে দুঃখ আছে। বাজারের কাছে না গেলে মনে হয় পাওয়াও যাবেনা রিকশাআলাদের দেখা। আজ তাদের দিন। যা ভাড়া চাবে তাই দিতে হবে। নাহলে সোজা মুখের উপর “না, যামুনা”। বকশিশ এর কথা নাহয় বাদই দিলাম। বাজারের কাছাকাছি। সামনে দেখি আমার মত একজন বিপদে পড়ছে। বিপদ আর কি। বাজারে কতগুলা পিচ্চি পোলাপাইন থাকে, ভিক্ষা করে, তাদের আবার ভিক্ষুকও বলা যায়না। যতক্ষন টাকা না পাওয়া যায় ততক্ষন পিছনে পিছনে ঘুরতে থাকে। আজ দেখলাম একজনই আছে। সেই ভাইয়ের পিছনে পিছনে ঘুরতেছে। ভাই কিছু না দিয়াই রিকশায় উঠে পড়ল। খাইছে, চারকূলে আরতো রিকশা দেখিনা। আজ মনে হয় লেট হয়েই যাবে। দাড়ালাম রিকশার জন্য। সেই ছেলেটা আসল। না দিলে জ্বালাবে সেই ভাইবা দুই টাকা দিলাম। মানিব্যাগটা দেইখাই মনটা ভাল হয়ে গেল। ভালই সেলামি পাইছি। রিকশারতো দেখা নাই। কিছুক্ষন দাঁড়ানো লাগবে মনে হয়। টাকা দেয়ার পর ছেলেটা আর জ্বালচ্ছেনা। পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। কতক্ষন আর এভাবে থাকা যায়। আলাপ জমানোর চেষ্টা করলাম।

-ওই, নাম কি?
-নাম দিয়া আপনে কি হরবেন?
-তোরে টাকা দিলাম, আর তুই নামটাও বলবিনা?
-মোর নাম আনিস, আপনের নাম কি?
-আমার নাম দিয়া তুই কি করবি?

আনিস আর কোন কথা বলেনা। কি যন্ত্রনা। কথা তাহলে আমারই আগানো লাগবে।

-থাকিস কই?
-বাজারের পাশে বস্তিতে।
-ঈদের দিনও কাজে নামছিস! তোর সাথে আরো কতগুলা থাকে ওইগুলা কই?
-ওরা মেলায় গ্যাছে। মুইও যাইতে চাইছিলাম। আম্মা জোর কইরা কামে পাঠাইছে।
-আহা! কাজটা তো ঠিকা হয়নি। খাওয়া দাওয়া করছিস কি দিয়া?

প্রশ্নটা মুখ থেকে বের হবার আগেও বুঝতে পারিন এত বড় একটা ধাক্কা খাব।

-কিহের খাওয়া? দুপুর না সকাইল?
-এ ব্যাটা বিকাল হয়ে গেছে এখন তুই সকালের খাবার পাইলি কোথায়?
-দুপুরের খাবার অহনো খাই নাই। সেই সক্কালে দুইডা ডাইলভাত খাইছি।

এবার শুধুই আমার অবাক হবার পালা। কেন অবাক হয়েছিলাম সেটা ভাবতে এখনো আমার লজ্জা লাগে। আমার বোঝা উচিত ছিল। সবাই আমার মত অট্টালিকার বাসিন্দা না। সকালে কোরবানি করা গরুর মাংশ দিয়ে সবাই আমার মত বিকালে ঘুরতে যেতে পারেনা। কি নির্বোধ ছিলাম আমি।

-তোর মা কোথায়?
-মায় তো হেই সকালেই কিছু না খাইয়া গোশত টোকাইতে বের হইছে। অহনো ঘরে আহে নাই।

রিকশার বেলের আওয়াজ শূনতে পেলাম। ফাঁকা রিকশা। ঘড়ির দিকে তাকালাম। ৪.১৫ বাজে। ৫.০০ টায় দেখা করার কথা। এখন এই রিকশায় না উঠলে কতক্ষনে আর পাব কে জানে। রিকশা সামনে থেকে চলে গেল বেল বাজাতে বাজাতে। উঠতে পারলামনা। কেন পারলামনা জানিনা। তখন মাথার ভিতর বেশ কঠিন জিলাপির প্যাঁচ। ছেলেটা
তখনো আমার পাশে দাঁড়িয়ে। মাথার প্যাঁচ হঠাৎ করেই খুলে গেল। শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছিল “দুপুরের খাবার অহনো খাই নাই। সেই সক্কালে দুইডা ডাইলভাত খাইছি”।

-চল আনিস হোটেলে যাই। আমার এক কাপ চা খাইতে ইচ্ছা করতেছে।
-আপনে যান। মই যাইয়া করমু কি?
-আরে বেটা চল। আমার সাথে বসিস। একা একা খাইতে ভাল লাগেনা।

আর কোন কথা বলেনি আনিস। আমার সাথে হাঁটতে লাগল। বাজার এলাকা। হোটেল খুব দূরে না। হোটেলে যেয়ে হোটেলের মামাকে ডাক দিলাম।

-মামা, এক কাপ চা দাও।
-আচ্ছা মামা বসেন দিতাছি।
-আর শোন, দুপুরের খাবার দাবার কি আছে?
-কোরবানির দিনত মামা, মাছ কিছু নাই। ভাত, খিচুড়ি আর খাসি শুধু।
আনিসকে জিজ্ঞাশা করলাম
-খিছুড়ি খাবি?
কিছু বলল না শুধু মাথা নাড়াল।
-দাও মামা, খিচুড়ি দাও। আর দুই পিস ভাল দেখে খাসির মাংস দাও।
অর্ডার দিয়ে আনিসের দিকে তাকালাম।
-কিরে খেয়ে শেষ করতে পারবিতো?
এবারো কিছু বললনা। আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। বাজারের সেই আনিসের দৃষ্টি আর এই আনিসের দৃষ্টির মাঝে বিস্তর ফাড়াক।

-এ বেটা কথা বলিসনা কেন? কি হইছে?
-আপনি আমারে খাওয়াইতেছেন ক্যান?
-আমি চা খামু আর তুই বইসা বইসা দেখবি নাকি? একসাথে কিছু খাই আর গল্প করি।
বলতে বলতে মামা খাবার নিয়া চইলা আসছে।
-নে খাওয়া শুরু কর। হাত ধুয়ে নে আগে।

পানি দিয়ে কোনমতে হাত দুয়ে আর কোন দিকে তাকানো নেই।

-ওরে বেটা আস্তে খা। গলায় বাঁধবে।

কে শোনে কার কথা। আমার দিকে একবার তাকিয়েই আবার শুরু। আমি আর কিছু বললাম না। আর কিছু কি বলার বাকি আছে। শুধু তাকিয়ে ছিলাম আনিসের দিকে। মনে হচ্ছিল, নাহ! এতদিনে কিছু একটা করতে পারলাম। সারাজিবন তো দুই টাকা দিয়েই ভাগতাম। কি আর হত ওদের ওই দুই টাকায়। আর আমিতো ভরপেট খেয়ে ঘুরে বেড়াতাম ওদের সামনে দিয়ে। একবারেরে জন্যও চোখের দিকে তাকাতে চেষ্টা করিনি। দাস প্রথা হয়তো দুনিয়াতে আর নেই। কিন্তু মানুষকে নিচু করে দেখা এখনো থেমে থাকেনি। মানুষের রূপটাই শুধু পাল্টেছে। মন সেই আগের মতই ঘুঁনে ধরা।

-কিরে আনিস, খাওয়া শেষ তোর এত তাড়াতাড়ি। বেটা তোর যোগ্যতা আছে। তোর পেট তো আমার থেকেও বড়।
যাক। এতক্ষনে তার মুখে হাসি দেখলাম।

-চল যাই। আমার আবার তোর ভাবির সাথে দেখা করতে যেতে হবে।
-ভাবি দ্যাখতে মেলা সুন্দর না?
-হা হা হা! হ্যাঁ অনেক সুন্দর। দোয়া করিস আজকে যদি লেট হয় তাইলে আমার খবর আছে। আর তারপর এলাকায় আইসা তোর খবর করমু।

আর এক টুকরা হাসি নিয়া আনিস বলে

-দোয়া করি ভাই। সময়মতই টাইমে পৌছাবেন।
-ওরে এসব কথা শিখছিস কোথা থেকে?

হোটেলের বিল দিয়ে বের হলাম। আর পঞ্চাশ টাকা ধরায় দিলাম।

-মেলা থেকে কিছু কিনিস। যা ভাগ এখন এখান থেকে।

আনিস চলে গেল। অনেক দিন পর মনটা অনেক ভাল লাগতেছে, এমন ভালো কখনো লেগেছে কিনা তাও জানিনা। এ ভাল বর্ণনা করা যায়না।

আমি টাইম মত সময়ে পৌছাতে পারিনি। ১৫ মিনিট লেট। ভাগ্য ভাল তিনি আমার থেকে বেশি লেট করেছেন। আনিসের দোয়া কাজে লাগছে।
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১২ রাত ৮:১২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×